দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির বিরামপুর সীমান্তে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ আটক

Picture of কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি

কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে মাদকবিরোধী অভিযানে ৭১৮ বোতল যৌন উত্তেজক  সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব সিরাপের আনুমানিক বাজার মূল্য প্রায় ১লক্ষ ৭ হাজার ৭শত টাকা

বলে জানিয়েছে বিজিবি।

মঙ্গলবার  (১৬জুন) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সূত্রে এ তথ্য জানা যায়।

বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধীনস্থ বিরামপুর বিশেষ কয়াম্পের অধীনস্ত কাটলা বিওপি গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ভারতীয় সীমান্তের পার্শ্ববর্তী এলাকা থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায়৭১৮ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য আটক এবং এ কাজে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে কোনো তথ্য থাকলে তা বিজিবিকে জানিয়ে সহযোগিতা করার জন্য সীমান্তবাসীর প্রতি আহ্বান জানান তিনি। 

    About The Author

    ভোলাহাটে নিহতের ঘটনায় ৪৯ জনের নামে মামলা গ্রেফতার -৩

    ৬৩৮ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বটতলা গ্রামে পূর্বশত্রুতার জেরে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিহত আসাদুল ইসলামের স্ত্রী আজনুর বেগম বাদী হয়ে ভোলাহাট থানায় মামলা দায়ের

    Read More »

    বাংলা ভাগের আড়ালে নৌ-অফিসার

    ২৭৭ আজ ২০ জুন। ১৯৪৭ সালের এই ঐতিহাসিক দিনটিতেই বঙ্গীয় আইনসভায় এক ভোটাভুটির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলার বুকে কাঁচি চালিয়ে দেওয়া হয়েছিল। চিরকালের জন্য এক রক্তাক্ত

    Read More »

    রহনপুর রেলস্টেশন পরিদর্শন করলেন রেলসচিব

    ২৪১ রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম।  শুক্রবার বিকেল সাড়ে ৬টার দিকে সড়কপথে সফরসঙ্গীদের সঙ্গে নিয়ে রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন

    Read More »

    হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের এর দায়িত্ব গ্রহণ 

    ২৪৮ চট্টগ্রাম পটিয়া উপজেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী বিদ্যালয় হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির (এডহক)নবনির্বাচিত সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের বিদ্যালয়ের সভাপতি হিসাবে ১৮জুন বৃহস্পতিবার বিকাল চারটায়

    Read More »

    সিংড়ায় জিয়া পরিষদের উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

    ৭৯ প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নাটোরের সিংড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা জিয়া

    Read More »

    ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১ কোটি ৯৬ লাখ টাকার চেক বিতরণ

    ৫৮ ময়মনসিংহে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলনকক্ষে ১৯ জুন শুক্রবার জেলা প্রশাসন,

    Read More »

    Table of Contents