রহনপুর রেলস্টেশন পরিদর্শন করলেন রেলসচিব

Picture of মোঃ গোলাম কবির ভোলাহাট প্রতিনিধি

মোঃ গোলাম কবির ভোলাহাট প্রতিনিধি

২৯২
২৯২

রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম। 

শুক্রবার বিকেল সাড়ে ৬টার দিকে সড়কপথে সফরসঙ্গীদের সঙ্গে নিয়ে রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন তিনি। রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে তিনি রেলওয়ের চারপাশ ঘুরে দেখেন এবং স্টেশন মাস্টারের কক্ষে চা চক্রে মিলিত হন।

রেলওয়ে সচিবের সফরসঙ্গীদের সঙ্গে রেলপথ মন্ত্রাণালয় ও পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা  উপস্থিত ছিলেন। এছাড়া রহনপুর রেলস্টেশন উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু.মিজানুর রহমান, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী, রহনপুর রেলস্টেশন মাস্টার মির্জা কামরুল ইসলাম, রহনপুর রেলবন্দর  বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খান রুবেলসহ স্থানীয়রা।

এ সময় রেলবন্দর বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ সচিবকে তাদের ১০দফা দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করেন। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম পরিদর্শনকালে রেলস্টেশন উন্নয়নসহ এলাকার দাবিগুলো শুনে বাস্তায়নে আশ্বাস্থ করেন।

এদিকে, সচিবের উপস্থিতিতে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের পক্ষ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো রহনপুর রেল স্টেশনকে পূর্ণাঙ্গ স্থলবন্দর (ল্যান্ড পোর্ট) হিসেবে কার্যকর করা।

ভারতের সাথে রেল যোগাযোগ ব্যবস্থা আরও সম্প্রসারণ করা। যাত্রীদের সুবিধার্থে ঢাকাগামী ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা।

সচিব অত্যন্ত মনোযোগ সহকারে স্থানীয়দের এই দাবিগুলো শোনেন। তিনি রহনপুর রেল স্টেশনের অর্থনৈতিক ও যোগাযোগের গুরুত্ব বিবেচনা করে এসব বিষয়ে যথাযথ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৫০ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ১৪ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭৮ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৬৪ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৯ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৬০ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents