সাতকানিয়া লোহাগাড়া আসনের এমপি জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে গু/লির প/রিকল্পনা, অডিও ফাঁ/স

Picture of নুরুল কবির সাতকানিয়া চট্রগ্ৰাম প্রতিনিধিঃ

নুরুল কবির সাতকানিয়া চট্রগ্ৰাম প্রতিনিধিঃ

লোহাগাড়া–সাতকানিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ফাঁস হওয়া অডিওতে সংসদ সদস্যের দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত আরমান উদ্দিনের কথোপকথন রয়েছে বলে দাবি করা হচ্ছে। এতে একজন নির্বাচিত সংসদ সদস্যকে উদ্দেশ্য করে সহিংস পরিকল্পনার ইঙ্গিত রয়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা চলছে।

প্রতিবেদকের অনুসন্ধানে অডিওতে থাকা দুই ব্যক্তির মধ্যে একজন যে আরমান উদ্দিন—তা নিশ্চিত হওয়া গেছে। তবে অপর ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিতভাবে শনাক্ত করা যায়নি।

অডিওর বিষয়ে জানতে চাইলে আরমান উদ্দিন বলেন, চৌধুরী সাহেবকে কেন গুলি করতে যাবো। পরে অডিওটি তার হোয়াটসঅ্যাপে পাঠাতে বলা হলে তিনি বলেন, আগে আমাকে অডিওটি দেন, তারপর আমি আপনাকে বলতেছি। তবে অডিও পাঠানোর পর তিনি আর কল রিসিভ করেননি।

সংরক্ষিত অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়—লোহাগাড়ায় এমপি কেন আসবে? আসলে পায়ে গুলি করে জিজ্ঞেস করবো কেন এসেছে। লোহাগাড়ার এমপি আরমান সাহেব এখানে আরমান সাহেবের কথাই চলবে। জবাবে আরমান উদ্দিনকে বলতে শোনা যায়—এমপিকে তো লোহাগাড়ায় না আসতে বলি। তারপরেও লোকজনের জ্বালায় আসে।

কথোপকথনের এক পর্যায়ে অপর ব্যক্তি আরও বলেন—বাদশা খালেদের মতো অস্ত্রশস্ত্র নিয়ে থাকবো। জবাবে আরমান উদ্দিন বলেন, এসব করলে পুলিশ আসবে, আর্মি আসবে, এমপি আসবে।

অডিওতে একজন সংসদ সদস্যকে লক্ষ্য করে গুলির পরিকল্পনার বিষয়টি উঠে আসায় এবং সেখানে সহকারী আরমান উদ্দিনের জড়িত থাকার অভিযোগ ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে জনমনে উদ্বেগ ও কৌতূহলও তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, অডিওতে অপর ব্যক্তিটি লোহাগাড়া এলাকায় বালু উত্তোলন ও মাটি কাটার সঙ্গে জড়িত প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ হতে পারেন। তবে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, বিষয়টি আমরা গুরুত্বসহকারে খতিয়ে দেখছি। অডিওর সত্যতা, উৎস ও সংশ্লিষ্টদের ভূমিকা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    About The Author

    ভোলাহাটে নিহতের ঘটনায় ৪৯ জনের নামে মামলা গ্রেফতার -৩

    ৬৫৫ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বটতলা গ্রামে পূর্বশত্রুতার জেরে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিহত আসাদুল ইসলামের স্ত্রী আজনুর বেগম বাদী হয়ে ভোলাহাট থানায় মামলা দায়ের

    Read More »

    বাংলা ভাগের আড়ালে নৌ-অফিসার

    ২৮২ আজ ২০ জুন। ১৯৪৭ সালের এই ঐতিহাসিক দিনটিতেই বঙ্গীয় আইনসভায় এক ভোটাভুটির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলার বুকে কাঁচি চালিয়ে দেওয়া হয়েছিল। চিরকালের জন্য এক রক্তাক্ত

    Read More »

    রহনপুর রেলস্টেশন পরিদর্শন করলেন রেলসচিব

    ২৪৪ রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম।  শুক্রবার বিকেল সাড়ে ৬টার দিকে সড়কপথে সফরসঙ্গীদের সঙ্গে নিয়ে রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন

    Read More »

    হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের এর দায়িত্ব গ্রহণ 

    ২৫৫ চট্টগ্রাম পটিয়া উপজেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী বিদ্যালয় হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির (এডহক)নবনির্বাচিত সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের বিদ্যালয়ের সভাপতি হিসাবে ১৮জুন বৃহস্পতিবার বিকাল চারটায়

    Read More »

    সিংড়ায় জিয়া পরিষদের উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

    ৮০ প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নাটোরের সিংড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা জিয়া

    Read More »

    ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১ কোটি ৯৬ লাখ টাকার চেক বিতরণ

    ৫৮ ময়মনসিংহে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলনকক্ষে ১৯ জুন শুক্রবার জেলা প্রশাসন,

    Read More »

    Table of Contents