ভোলাহাটে পূর্বশত্রুতার জেরে বাড়িতে আগুন নিহত-১ আহত ১২

Picture of মোঃ গোলাম কবির ভোলাহাট প্রতিনিধি

মোঃ গোলাম কবির ভোলাহাট প্রতিনিধি

৫৬৯

ভোলাহাটে পূর্বশত্রুতার জেরে নিহত আসাদুল।

৫৬৯

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার পূর্বশত্রম্নতার জেরে এলাকাবাসীর হামলায় অসাাদুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) বেলা ১০ টার দিকে উপজেলার বটতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহিত অশাদুল মৃত্যু ইয়াসিন আলীর ছেলে। এ ঘটনায় এলাকায় পুরম্নষ শূন্য হয়ে পড়েছে।

স্থানীদের সাথে কথা বলে জানা যায়, গত তৃতীয় রমজান বটতলা গ্রামের ইলিয়াসের ছেলে দেলোয়ার, নিহত আসাদুলের ছেলে আব্দুর রশিদ ও বাইসাপুকুর গ্রামের শাহীন তিন জন মোটরসাইকেলে ঘুরতে যেয়ে হতাহতের ঘটনা ঘটে। এতে ইলিয়াসের ছেলে দেলোয়ার গুরত্বর আহত হয় এবং স্মরণশক্তী হারিয়ে যায়। এ ঘটনায় অপর দুই জনের উপরে মামলা হলে আব্দুর রশিদ ও শাহীনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে আইনশৃংখলা বাহিনী। জেল থেকে জামিন হয়ে তিন দিন পূর্বে কাজের জন্য ঢাকা যান আব্দুর রশিদ। ঢাকায় আব্দুর রশিদকে কে বা কারা মেরেছে সে সূত্র ধরে শুক্রবার সকালে প্রতিপক্ষ ইলিয়াস ও তার মেয়ে জামাইকে বাড়ির পাশে ধানক্ষেতে কাজ করতে দেখতে পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে আসাদুল ও তার ভাইয়েরা। হামলার খবর পেয়ে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আসাদুল ও তার ভাই আশরাফুল, আবু তালেব, নুজরুল ও ফজলুর বাড়িতে হামলা করে তাদের মারপিট করে। একপর্যায়ে ক্ষুব্ধ গ্রামবাসী আসাদুল ও আশরাফুলের বাড়িতে আগুন লাগিয়ে দেয়।

ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আব্দুল ওয়াজিদ ফরহাদ জানান, এ ঘটনায় মোট ১২ জন আহত হয়ে মেডিকেলে আসেন। তিনজন প্রাথমীক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়। দুই জন ভর্তি আছে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে আসাদুলের অবস্থা পথিমধ্যে বেগতিক হয়ে গেলে পথ থেকে মেডিকেলে ফিরিয়ে নিয়ে আসলে মৃত্য ঘোষণা করা হয়।

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক বলেন, পূর্বশত্রম্নতার জেরে গত বৃহস্পতিবার আসাদুলের ছেলেকে মারলে শুক্রবার আসাদুলেরা পতিপক্ষের দুই জনকে মারে। এতে দুইজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। তারা মারা গেছে বলে গ্রামে ভুল তথ্য ছড়িয়ে পরলে গ্রামবাসী এক হয়ে আসাদুল ও তার ভাইদের উপরে হামলা করে তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে আহতদের মেডিকেলে নিয়ে আসেন। আসাদুলকে গুরুত্বর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাস্তায় নিশ্বাস বন্ধ হয়ে যাওয়া দেখে আবার উপজেলা মেডিকেলে নিয়ে আসেন এবং ডাক্তার মৃত্য ঘোষনা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মো. হাসান তারেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

  • ভোলাহাটে পূর্বশত্রুতার জেরে নিহত আসাদুল।

About The Author

ভোলাহাটে নিহতের ঘটনায় ৪৯ জনের নামে মামলা গ্রেফতার -৩

৬৫৫ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বটতলা গ্রামে পূর্বশত্রুতার জেরে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিহত আসাদুল ইসলামের স্ত্রী আজনুর বেগম বাদী হয়ে ভোলাহাট থানায় মামলা দায়ের

Read More »

বাংলা ভাগের আড়ালে নৌ-অফিসার

২৮২ আজ ২০ জুন। ১৯৪৭ সালের এই ঐতিহাসিক দিনটিতেই বঙ্গীয় আইনসভায় এক ভোটাভুটির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলার বুকে কাঁচি চালিয়ে দেওয়া হয়েছিল। চিরকালের জন্য এক রক্তাক্ত

Read More »

রহনপুর রেলস্টেশন পরিদর্শন করলেন রেলসচিব

২৪৪ রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম।  শুক্রবার বিকেল সাড়ে ৬টার দিকে সড়কপথে সফরসঙ্গীদের সঙ্গে নিয়ে রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন

Read More »

হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের এর দায়িত্ব গ্রহণ 

২৫৫ চট্টগ্রাম পটিয়া উপজেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী বিদ্যালয় হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির (এডহক)নবনির্বাচিত সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের বিদ্যালয়ের সভাপতি হিসাবে ১৮জুন বৃহস্পতিবার বিকাল চারটায়

Read More »

সিংড়ায় জিয়া পরিষদের উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

৮০ প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নাটোরের সিংড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা জিয়া

Read More »

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১ কোটি ৯৬ লাখ টাকার চেক বিতরণ

৫৮ ময়মনসিংহে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলনকক্ষে ১৯ জুন শুক্রবার জেলা প্রশাসন,

Read More »

Table of Contents