ভোলাহাটে সিগারেট বাকি না পেয়ে দোকানদারকে ছুরিকাঘাত

Picture of মোঃ গোলাম কবির ভোলাহাট প্রতিনিধি

মোঃ গোলাম কবির ভোলাহাট প্রতিনিধি

ভোলাহাটে ছুরি বিদ্ধ চা দোকানদার সারুফ।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ধরমপুর মাদ্রাসা মোড়ে সিগারেট বাঁকি না দেওয়ায় এক দোকানদারকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হাফিজুলের ছেলে মারুফ (১৫)-এর চা-সিগারেটের দোকানে গিয়ে একই গ্রামের রুনুর ছেলে মেহেদী (১৪) বাঁকিতে সিগারেট চান। দোকানদার বাঁকিতে সিগারেট দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে দোকানে থাকা একটি ধারালো অস্ত্র( ছুরি) দিয়ে সারুফকে ছুরিকাঘাত করে মেহেদী। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. আ. ওয়াজিদ ফরহাদ জানান, আহতের বাম হাতের কনুইয়ে আঘাত রয়েছে এবং কোমরের পাশ দিয়ে পেটে ছুরি বিদ্ধ হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের আশঙ্কায় স্বাস্থ্য কমপ্লেক্সে ছুরিটি বের করা সম্ভব হয়নি। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক বলেন, আহতের পরিবারকে আইনগত সহায়তা প্রদানের পরামর্শ দেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।

  • ভোলাহাটে ছুরি বিদ্ধ চা দোকানদার সারুফ।

About The Author

ওয়াশিংটন-তেহরান চুক্তিতে কোণঠাসা ইসরায়েল, নেতানিয়াহুকে ‘ব্যর্থ ও মিথ্যাবাদী’ বলছেন দেশটির বিশ্লেষকরা

মার্কিন-ইরান চুক্তি সম্পর্কে কিছুই জানতেন না নেতানিয়াহু, ‘গণহত্যার ভীতি’ ছড়িয়ে নিজের ব্যর্থতা ঢাকছেন বলে ইসরায়েলি গণমাধ্যম ও বিশ্লেষকদের বিস্ফোরক দাবি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া

Read More »

বিশ্বনাথে ৩ সাংবাদিক সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত

সিলেটের বিশ্বনাথে গতকাল মঙ্গলবার রাতে বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের এক যৌথ সভা পৌর শহরের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সভায় তিন

Read More »

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালীর চাটখিলে সরকারি খাস জায়গা দখল করে ঝুপড়ি ঘরে এসি-সিসিটিভিতে গড়ে ওঠা বিলাসবহুল মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের আস্তানা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে স্থানীয়দের

Read More »

ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর  

নোয়াখালীর সোনাইমুড়ীতে নিজের স্ত্রীর পালিয়ে বিয়ে করার ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে আনোয়ার হোসেন (৩৫) নামে এক কুয়েত প্রবাসী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। স্বামীর দূর

Read More »

মাসিক নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক)আওতায় নিম্নআয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  আজ ১৬ জুন মঙ্গলবার সিটি কর্পোরেশনের আয়োজনে কার্যালয়ের সম্মেলন কক্ষে এই

Read More »

রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ফের দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে অনিক (২০) নামে

Read More »

Table of Contents