ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১ কোটি ৯৬ লাখ টাকার চেক বিতরণ

Picture of মোঃমকবুল হোসেন ময়মনসিংহ প্রতিনিধি

মোঃমকবুল হোসেন ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলনকক্ষে ১৯ জুন শুক্রবার জেলা প্রশাসন, ময়মনসিংহ ও বিআরটিএ জেলা সার্কেলের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে জেলার সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে ১ কোটি ৯৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, আজকের এই অনুষ্ঠান মানবিক হলেও তা আনন্দময় নয়। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণের মধ্য দিয়ে আংশিক ক্ষতিপূরণের চেষ্টা করা হলেও, তাদের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। সারাবিশ্বে সড়ক দুর্ঘটনা ঘটলেও বাংলাদেশে এই হার অত্যন্ত বেশি, যা দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হচ্ছে।

প্রধান অতিথি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সবাইকেই সচেতন হতে হবে। দুর্ঘটনা রোধে ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে, কিন্তু জনগণের সচেতনতাও জরুরি। রাস্তা পারাপারে সাবধান হতে হবে, ফুটপাত ও মহাসড়কে দোকান নির্মাণ করা যাবে না। শিক্ষার্থীদের সড়ক আইন সম্পর্কে জানাতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। তবে সড়ক সচেতনতায় প্রাপ্তবয়স্করাও পিছিয়ে আছে। যানবাহন চালকদের সড়কে যান চলাচলের ক্ষেত্রে সচেতন হতে হবে, সিগন্যাল মানতে হবে। মোবাইল চালাতে চালাতে যান চলাচল অথবা সড়ক, মহাসড়ক পার হওয়া যাবে না।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সড়ক পরিবহন শ্রমিক-মালিক, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য, সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্বে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে প্রধান অতিথি ক্ষতিপূরণ চেক তুলে দেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এদিন ময়মনসিংহে পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে সরকারের গৃহীত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”-র অংশ হিসেবে জেলা লেডিস ক্লাব প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

ময়মনসিংহ জেলা প্রশাসন এবং ময়মনসিংহ বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে বৃক্ষরোপণ করা হয়। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

    About The Author

    ভোলাহাটে নিহতের ঘটনায় ৪৯ জনের নামে মামলা গ্রেফতার -৩

    ৬৫৮ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বটতলা গ্রামে পূর্বশত্রুতার জেরে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিহত আসাদুল ইসলামের স্ত্রী আজনুর বেগম বাদী হয়ে ভোলাহাট থানায় মামলা দায়ের

    Read More »

    বাংলা ভাগের আড়ালে নৌ-অফিসার

    ২৮৫ আজ ২০ জুন। ১৯৪৭ সালের এই ঐতিহাসিক দিনটিতেই বঙ্গীয় আইনসভায় এক ভোটাভুটির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলার বুকে কাঁচি চালিয়ে দেওয়া হয়েছিল। চিরকালের জন্য এক রক্তাক্ত

    Read More »

    রহনপুর রেলস্টেশন পরিদর্শন করলেন রেলসচিব

    ২৪৫ রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম।  শুক্রবার বিকেল সাড়ে ৬টার দিকে সড়কপথে সফরসঙ্গীদের সঙ্গে নিয়ে রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন

    Read More »

    হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের এর দায়িত্ব গ্রহণ 

    ২৫৫ চট্টগ্রাম পটিয়া উপজেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী বিদ্যালয় হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির (এডহক)নবনির্বাচিত সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের বিদ্যালয়ের সভাপতি হিসাবে ১৮জুন বৃহস্পতিবার বিকাল চারটায়

    Read More »

    সিংড়ায় জিয়া পরিষদের উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

    ৮১ প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নাটোরের সিংড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা জিয়া

    Read More »

    ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১ কোটি ৯৬ লাখ টাকার চেক বিতরণ

    ৩১ ময়মনসিংহে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলনকক্ষে ১৯ জুন শুক্রবার জেলা প্রশাসন,

    Read More »

    Table of Contents