ময়মনসিংহে জিপিএ-৫ অর্জনকারীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান

Picture of মোঃমকবুল হোসেন ময়মনসিংহ প্রতিনিধি

মোঃমকবুল হোসেন ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে এসএসসি পরীক্ষা-২০২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকেলে ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি, ময়মনসিংহ শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি, ময়মনসিংহ শাখার সভাপতি ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিক উল্লাহ, পিপিএম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ কামরুল হাসান। তিনি কৃতী শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তির সনদ ও অনুদান তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এসএসসি-২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “আজকের এই অর্জন ভবিষ্যতের আরও বড় সাফল্যের ভিত্তি। দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

তিনি শিক্ষার্থীদের অধ্যবসায়, সততা ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে উচ্চশিক্ষা ও কর্মজীবনে সফল হওয়ার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতেও তারা আরও ভালো ফলাফল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে কৃতী শিক্ষার্থীদের সাফল্য কামনা করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করা হয়।

    About The Author

    ভোলাহাটে নিহতের ঘটনায় ৪৯ জনের নামে মামলা গ্রেফতার -৩

    ৬৩১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বটতলা গ্রামে পূর্বশত্রুতার জেরে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিহত আসাদুল ইসলামের স্ত্রী আজনুর বেগম বাদী হয়ে ভোলাহাট থানায় মামলা দায়ের

    Read More »

    বাংলা ভাগের আড়ালে নৌ-অফিসার

    ২৭৩ আজ ২০ জুন। ১৯৪৭ সালের এই ঐতিহাসিক দিনটিতেই বঙ্গীয় আইনসভায় এক ভোটাভুটির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলার বুকে কাঁচি চালিয়ে দেওয়া হয়েছিল। চিরকালের জন্য এক রক্তাক্ত

    Read More »

    রহনপুর রেলস্টেশন পরিদর্শন করলেন রেলসচিব

    ২৩৮ রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম।  শুক্রবার বিকেল সাড়ে ৬টার দিকে সড়কপথে সফরসঙ্গীদের সঙ্গে নিয়ে রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন

    Read More »

    হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের এর দায়িত্ব গ্রহণ 

    ২৪৫ চট্টগ্রাম পটিয়া উপজেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী বিদ্যালয় হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির (এডহক)নবনির্বাচিত সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের বিদ্যালয়ের সভাপতি হিসাবে ১৮জুন বৃহস্পতিবার বিকাল চারটায়

    Read More »

    সিংড়ায় জিয়া পরিষদের উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

    ৭৯ প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নাটোরের সিংড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা জিয়া

    Read More »

    ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১ কোটি ৯৬ লাখ টাকার চেক বিতরণ

    ৫৫ ময়মনসিংহে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলনকক্ষে ১৯ জুন শুক্রবার জেলা প্রশাসন,

    Read More »

    Table of Contents