বাংলাদেশে সাড়ে ৮ হাজার অবৈধ ভারতীয় নাগরিক, চাকরী করছেন বিভিন্ন সেক্টরে

Picture of নয়া বাংলা ডেস্ক

নয়া বাংলা ডেস্ক

বাংলাদেশে বর্তমানে প্রায় ২৫ হাজার বিদেশি নাগরিক অবস্থান করছেন বলে সরকারি তথ্য জানিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিক, যাদের সংখ্যা প্রায় সাড়ে ৮ হাজার। সংশ্লিষ্ট সূত্রের দাবি, প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়েও বেশি হতে পারে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, অনেক বিদেশি নাগরিক ট্যুরিস্ট, বিজনেস বা অন্যান্য ভিসায় বাংলাদেশে এসে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছেন। আবার বিভিন্ন খাতে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়াই কাজ করার অভিযোগও রয়েছে।

সূত্র বলছে, তৈরি পোশাক শিল্প, টেক্সটাইল, বায়িং হাউজ, করপোরেট প্রতিষ্ঠান, তথ্যপ্রযুক্তি খাত এবং বিভিন্ন এনজিওতে মধ্যম ও উচ্চপর্যায়ের পদে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি কর্মরত আছেন। তাদের মধ্যে ভারতীয় নাগরিকের সংখ্যাই বেশি।

এদিকে সীমান্ত দিয়ে পুশইনের পরিবর্তে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় অবৈধ বিদেশি নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠাতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে ভারতকে একাধিক চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং স্পেশাল ব্রাঞ্চের সমন্বয়ে বিদেশি নাগরিকদের একটি কেন্দ্রীয় ডিজিটাল ডেটাবেজ তৈরির কাজ চলছে। একই সঙ্গে ওয়ার্ক পারমিট ছাড়া বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ জানিয়েছেন, অবৈধ বিদেশি নাগরিকদের পাশাপাশি তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৬ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৩ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents