চাকুরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে মাদ্রাসা সুপার প্রেপ্তার

Picture of কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি

কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুরে চাকুরী দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে উপজেলার গোাবিন্দপুর গুমাড়া দাখিল মাদ্রাসার সুপার মোজাহার আলীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার সকালে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে অপর অভিযুক্ত মাদ্রাসা সভাপতি আব্দুর রাজ্জাক পলাতক রয়েছে। গ্রেপ্তারকৃত সুপার মোজাহার আলী উপজেলার গুমাড়া গ্রামের রমজান আলীর ছেলে এবং গোাবিন্দপুর গুমড়া দাখিল মাদ্রাসার সুপার। এবং সভাপতি আব্দুর রাজ্জাক পাশ^বর্তী ইসবপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২০ ডিসেম্বর উপজেলার গোবিন্দপুর গুমড়া দাখিল মাদ্রাসার আয়া, নৈশপ্রহরী, নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ পরীক্ষা অনুষ্টিত হয়। এতে একই এলাকার শাকিল বাবু, মিহাজুল ইসলাম, মোস্তানা আস্তানা আক্তার মিতু ও রাশেদুজ্জামান পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে নির্বাচিত হন। প্রত্যেককে ১৫ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা না দিলে যোগদান করা হবে না জানিয়ে দেন। মাদ্রাসা ও সভাপতি কয়েক দফায় ৬০ লাখ টাকা আদায় করে যোগদান করান। এরপর এমপিও ভুক্তির জন্য ফাইলপত্র পাঠানোর জন্য আবারও মোটা অংকের ঘুর দাবি করেন। উপায়ন্ত না পেয়ে ওই চারজন সোমবার হাকিমপুর থানায় লিখিত সভাপতিকে ১ নং ও সুপারকে ২নং অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেন। এবং একই দিন রাত ১০ টার দিকে মাদ্রাসা সুপার মোজাহার আলীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে হাকিমপুর থানা ওসি জাকির হোসেন জানান, ভুক্তভোগীদের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সুপার মোজাহার আলীকে গ্রেপ্তার করা হয়েছে। সভাপতি পলাতক রয়েছে। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    About The Author

    ভোলাহাটে মাদক সম্রাট শুভসহ চারজন গ্রেফতার 

     চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ মাদক সম্রাট শুভসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  ১২ জুন বিকেল সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট

    Read More »

    ভোলাহাটে দৃষ্টিপ্রতিবন্ধী মুখলেসের পরিবারকে তারেক রহমানের পক্ষে নগদ অর্থ প্রদান

     চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার তেলিপাড়া গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী মুখলেসুর রহমান (মুখলেস) ও তার বৃদ্ধা মা রুলি বেগমের সংগ্রামী জীবনের সংবাদ প্রকাশের পর তাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী

    Read More »

    প্রকৌশলী আবু তাহের হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত  

    চট্টগ্রাম পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে অবস্থিত দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম বিদ্যাপীঠ হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির (এডহক কমিটি) সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন স্হানীয়

    Read More »

    ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত 

    উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান ও

    Read More »

    সাতকানিয়া কেরানি হাটে বিদ্যুৎ সাশ্রয়ে মোবাইল কোর্ট, ৫৫ হাজার টাকা জরিমানা

    বিদ্যুতের অপচয় রোধ এবং সরকারের জ্বালানি সাশ্রয়মূলক নির্দেশনা বাস্তবায়নে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করে

    Read More »

    হিলিতে দামকমেছে পেঁয়াজের, স্বস্তিতে ক্রেতারা

    সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা করে। নিত্য প্রয়োজনীয় পণ্য পেঁয়াজের দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষজন। সরবরাহ

    Read More »

    Table of Contents