ভোলাহাটে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

Picture of মোঃ গোলাম কবির ভোলাহাট প্রতিনিধি

মোঃ গোলাম কবির ভোলাহাট প্রতিনিধি

১০০

ভোলাহাটে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠানে অতিথিগণ।

১০০

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় এবং ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলা মাঠে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সানাউল মোর্শেদ, দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু, বিভিন্ন পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের প্রতিনিধিগণ সহ সুধীজনরা।

উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আখতারুল ইসলামের সঞ্চালনায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক ভোলাহাট শাখার ব্যবস্থাপক খন্দকার হাবিব আনোয়ার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ শাহজালাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সবুজ আলী, জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফাজ উদ্দিন পানু মিঞা, ভোলাহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুর রহমান। 

বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তিনির্ভর টেকসই কৃষি ব্যবস্থার কোনো বিকল্প নেই। কৃষকদের দক্ষতা বৃদ্ধি, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং সরকারি কৃষি সেবার সুফল মাঠপর্যায়ে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। পাশাপাশি, পার্টনার কংগ্রেস কৃষকদের মধ্যে নতুন প্রযুক্তি ও জলবায়ু সহনশীল কৃষি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

  • ভোলাহাটে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠানে অতিথিগণ।

About The Author

নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

৩৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

Read More »

নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

Read More »

ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

৬৮ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

Read More »

নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

৫৫ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

Read More »

‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

২০ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

Read More »

বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

৫৪ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

Read More »

Table of Contents