ইরানকে হুমকি দিয়ে উল্টো যুক্তরাষ্ট্রকে বিপাকে ফেললেন ট্রাম্প

Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

১৪৪
১৪৪

ইরানকে ধ্বংস করে দেওয়ার হুংকার দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে মঙ্গলবার দেওয়া পোস্টে বলেছিলেন, ‘আজ রাতে একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে।’

তবে শেষ পর্যন্ত সেই হুমকি বাস্তবে রূপ নেয়নি। এতে মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে কিছুটা স্বস্তি ফিরেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, কঠোর ভাষায় কথা বলার জন্য ট্রাম্প পরিচিত হলেও এবারের হুংকারটি ছিল অনেক বেশি ভয়াবহ ও আক্রমণাত্মক। তবে কয়েক ঘণ্টার মধ্যে পিছু হটায় তার কথার গুরুত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অনেকের মতে, তার বক্তব্যে গণহত্যার হুমকির ইঙ্গিত ছিল। তিনি সেটি সত্যিই চেয়েছেন কি না, সেটি আলাদা বিষয়, তবে এমন বক্তব্য কোনো দেশের প্রেসিডেন্ট দিতে পারেন কি না, তা নিয়ে চলছে বিতর্ক।

এর আগেও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুর মতো বেসামরিক স্থাপনা ধ্বংসের হুমকি দিয়ে সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। তখন আইনি প্রশ্নও ওঠে। তবে তিনি সেসব বিষয়কে গুরুত্ব দেননি। এতে বোঝা যায়, আইনি ও নৈতিক সীমা নিয়ে খুব একটা চিন্তিত নন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের সাবেক পরিচালক জো কেন্ট বলেন, ‘ট্রাম্প তার হুমকি বাস্তবায়ন করলে বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থান বড় ধরনের ধাক্কা খেত। যুক্তরাষ্ট্রকে তখন আর স্থিতিশীলতা বজায় রাখার শক্তি হিসেবে দেখা হতো না। বরং বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টাকারী হিসেবে বিবেচনা করা হতো। এতে সুপারপাওয়ার হিসেবে যুক্তরাষ্ট্রের অবস্থান শেষ হয়ে যেত।’

শেষ পর্যন্ত ট্রাম্প সেই পথে হাঁটেননি।

তবে বিশ্লেষকদের মতে, এ ধরনের হুমকি যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘ মেয়াদে ক্ষতির কারণ হয়ে উঠতে পারে।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৫ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents