আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

Picture of নয়া বাংলা ডেস্ক

নয়া বাংলা ডেস্ক

১৩৯
১৩৯

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার একদিন পার হতে না হতেই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। বুধবার (৮ এপ্রিল)দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ফারস’ এই বিষয়টি নিশ্চিত করেছে।

গণমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়েছে, ‘ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে লেবাননে হামলা চালানোর” প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ওই রুটে ট্যাঙ্কার চলাচল “সম্পূর্ণ বন্ধ” থাকবে।

জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইরানি নৌবাহিনীর কাছ থেকে বেশ কয়েকটি জাহাজ একটি বার্তা পেয়েছে। এতে বলা হয়েছে, সমুদ্রে প্রবেশের চেষ্টাকারী যেকোনো জাহাজকে ধ্বংস করা হবে।

অন্যদিকে ইসরায়েল লেবাননে তাদের হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। ইরান এই কঠোর অবস্থানে যাওয়ার আগে মাত্র দুটি জাহাজকে প্রণালীটি অতিক্রম করার অনুমতি দিয়েছিল।

বুধবার সকালেই জেনারেল ড্যান কেইন জানিয়েছিলেন, তার বিশ্বাস প্রণালীটি উন্মুক্ত রয়েছে। মার্কিন কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানকে সফল দাবি করলেও, হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ ট্রাম্প প্রশাসনের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্বের মোট তেল উৎপাদনের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ইরানের এই অবরোধের ফলে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের জ্বালানি তেলের (গ্যাস ও ডিজেল) মূল্যের ওপর।

মঙ্গলবার রাতে তেলের দাম ১৫ শতাংশ কমে যাওয়ার পর বুধবার মার্কিন শেয়ার বাজার খোলার প্রথম আধঘণ্টায় ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ১,৩০০ পয়েন্ট বৃদ্ধি পায়। প্রণালী বন্ধের খবর সত্ত্বেও তেলের দাম মঙ্গলবারের তুলনায় কম ছিল এবং শেয়ারবাজার সামান্য ঊর্ধ্বমুখী ছিল। তবে যুদ্ধ শুরুর আগের তুলনায় তেলের দাম এখনো ২৫ শতাংশ বেশি এবং ডাও জোন্স সূচক ছয় সপ্তাহ আগের তুলনায় প্রায় ৪ শতাংশ নিচে অবস্থান করছে।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৫ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents