ভোলাহাটে চোর সন্দেহে পিটিয়ে প্রতিবন্ধী যুবকে হত্যা, আটক ৩

Picture of মোঃ গোলাম কবির ভোলাহাট প্রতিনিধি

মোঃ গোলাম কবির ভোলাহাট প্রতিনিধি

৭৭০

ভোলাহাটে হত্যার শিকার প্রতিবন্ধী ফিরোজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিছানায়।

৭৭০

 চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের গোহালবাড়ী হাটখোলা পাড়ায় চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করেছে ফিরোজ আলী (৪০) নামে এক প্রতিবন্ধী যুবকে । এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ জুন) রাত ৩টার দিকে গোহালবাড়ী গ্রামের মো. ইমরান আলীর বাড়ির গোয়ালঘরে চুরির চেষ্টা করা হচ্ছে বলে পরিবারের সদস্যরা টের পান। এ সময় তারা এক ব্যক্তিকে আটক করে । আটক ব্যক্তি চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। পরে গরু চোর সন্দেহে আটক ফিরোজ আলীকে মারধর করা হয়।

নিহত ফিরোজ আলী (৪০) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিটিআই কলেজ বস্তি এলাকার মৃত নুরুন্নবীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্ত্রী লতিফন বেগমকে নিয়ে ভোলাহাট উপজেলার গোহালবাড়ী গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। স্থানীয়রা বলেন, তিনি আধা পাগল ধরণের লোক ছিলেন। রাস্তা ঘাটে পড়ে থাকা পরিত্যক্ত বোতল, হাড় কুড়াতো। গাঁজা খাওয়াল নেশা ছিল। তার কখনো চুরির ঘটনা নেই। তবে তাকে যারা মেরেছে ওরা গাঁজা বিক্রি করে। নেশা কেনা বেচার কোন ঘটনা থাকতে পারে বলে ধারণা করছে। প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, পিটুনিতে গুরুত্বর আহত অবস্থায় ফিরোজকে সকাল ৭টার দিকে পুলিশ উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আতিক ফয়সাল তানিম মৃত্যু ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিক জানান, গোহালবাড়ী এলাকায় চুরি চেষ্টার অভিযোগে আটক এক ব্যক্তিকে মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন গোহালবাড়ি গ্রামের মো. ইমরান হোসেন (৫০), তার ছেলে নুরুল হক (৩০) এবং রাজিব (৩০)। তিনি আরো জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

  • ভোলাহাটে হত্যার শিকার প্রতিবন্ধী ফিরোজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিছানায়।

About The Author

নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

৩৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

Read More »

নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

Read More »

ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

৬৮ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

Read More »

নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

৫৫ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

Read More »

‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

২০ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

Read More »

বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

৫৪ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

Read More »

Table of Contents