“আমরা নারীরা আজও অবহেলিত, অধিকার থেকে বঞ্চিত” — হিলি নারী উদ্যোক্তা সভাপতি

Picture of কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি

কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি

১২১
১২১

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারীর অধিকার, মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার আহ্বানে আয়োজিত এ কর্মসূচিতে হাকিমপুর ও হিলির নারী উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

রোববার (৮ মার্চ) সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে হাকিমপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রয় চাকমার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, একটি সমতা ও মানবিক সমাজ গঠনে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা এবং সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় সভাপতির বক্তব্য শেষে কথা বলার জন্য দাঁড়ান হিলি নারী উদ্যোক্তা সংগঠনের সভাপতি জাকিয়া ডলি। বিষয়টি ইউএনওর দৃষ্টিগোচর হলে তাকে মঞ্চে ডেকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়।

বক্তব্যের শুরুতে জাকিয়া ডলি বলেন, “আজকের এই আয়োজন মূলত নারীদের নিয়েই। এখানে আমাদের দুটি নারী উদ্যোক্তা সংগঠন রয়েছে, অথচ আমাদের কথা বলার জন্য ডাকা হয়নি। তাই আমার অধিকার আমি নিজেই আদায় করে নিলাম।” তার এ বক্তব্যে উপস্থিত সবাই করতালি দিয়ে সমর্থন জানান।

পরে বিষয়টি কেন এমন হয়েছে, সে বিষয়ে অনুষ্ঠানের মধ্যেই ব্যাখ্যা চান ইউএনও। এ সময় আয়োজকদের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের ভুল না করার জন্য সতর্ক করা হয়।

জাকিয়া ডলি আরও বলেন, “বর্তমান সময়ে আমরা নারীরা এখনও অবহেলিত ও নির্যাতনের শিকার হচ্ছি। প্রতিদিনই কোথাও না কোথাও নারী নির্যাতনের খবর শুনতে বা দেখতে পাই। বাবার কাছ থেকে কন্যাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের পর হত্যা করা হচ্ছে, কোথাও দাদি ও নাতনির মরদেহ পাশাপাশি পড়ে থাকতে দেখা যাচ্ছে। আজই দেখলাম গাজীপুরে তিন সন্তানের এক জননীকে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে। তাহলে এই পুরুষশাসিত সমাজে আমরা কিভাবে নিরাপদ থাকব?”—এ প্রশ্ন রেখে তিনি তার বক্তব্য শেষ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুল আলম, সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাহিরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, বন বিভাগের কর্মকর্তা শাহজান আলী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল নাহার, হিলি প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী, মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আশরাফুল ইসলামসহ আরও অনেকে।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৪ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents