চাঁপাইনবাবগঞ্জে জাসদের ইফতার মাহফিল: প্রয়াত নেতাদের স্মরণ, ইনুর মুক্তির দাবি

Picture of মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

১২৩
১২৩

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সফল মন্ত্রী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি জননেতা হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তির দাবিতে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রয়াত সকল নেতাকর্মীদের স্মরণে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

রবিবার (৮ মার্চ) বিকেল ৫টায় চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

“শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী এক হও” স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে জাসদের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সহ-সভাপতি জনপ্রিয় নেতা আব্দুল হামিদ রনু। এসময় উপস্থিত ছিলেন জাসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, জেলা যুবজোটের সভাপতি মো. তরিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মজিদ, পৌর জাসদের সভাপতি গোলাম মোস্তফা সবুর, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু হাসিবসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু দেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তারা তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বলেন, গণতান্ত্রিক রাজনীতির স্বার্থে তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে।

এ সময় বক্তারা চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রয়াত সকল জাসদ নেতাকর্মীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাসদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৪ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents