যথাযোগ্য মর্যাদায় বেলকুচিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

Picture of মোঃ আশিকুল ইসলাম সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মোঃ আশিকুল ইসলাম সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

১১২
১১২

যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

রবিবার (৮ মার্চ) সকালে বেলকুচি উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেলকুচি মাতৃভূমি কালচারাল একাডেমির পরিচালক মোঃ নাজমুল হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান। তিনি বলেন, বর্তমান সমাজে নারীরা আর পিছিয়ে নেই। শিক্ষা, কর্মক্ষেত্র ও সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নারীরা দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। নারীদের সমঅধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীরা এখন সমাজের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। শিক্ষা, প্রশাসন, ব্যবসা-বাণিজ্যসহ নানা ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। ফলে নারীরা এখন আর অবহেলিত নয়, বরং পুরুষদের সঙ্গে সমানতালে এগিয়ে যাচ্ছে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, পৌর বিএনপির সাবেক সদস্য জাহিদুল হক মুক্তা, বেলকুচি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন, বেলকুচি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম, বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার সভাপতি মোঃ কেরামত আলী তালুকদার ও সাংগঠনিক সম্পাদক জাহিদুল হক আজিম।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৪ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents