আন্দোলনের মাধ্যমে পাওয়া উপাচার্যের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ, প্রশাসনের কাজে হতাশ জবি শিক্ষার্থীরা

Picture of জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

১২৯
১২৯

সাদিয়া জান্নাত কেয়া, জবি প্রতিনিধি: আন্দোলনের মাধ্যমে পাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের বিরুদ্ধে প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, নানা প্রত্যাশা নিয়ে নিজেদের মধ্য থেকে একজন শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগের আন্দোলন করলেও বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি।

শিক্ষার্থীরা জানান, অন্যান্য উপাচার্যের তুলনায় অনেক বেশি প্রত্যাশা নিয়ে উপাচার্য নিয়োগের আন্দোলনে অংশ নিয়েছিলেন তারা। কিন্তু দায়িত্ব গ্রহণের পর প্রশাসনের কার্যক্রমে তারা হতাশ হয়েছেন। শিক্ষার্থীদের মতে, উপাচার্য হিসেবে তিনি শিক্ষার্থীদের সমস্যার সমাধানের চেয়ে নিয়োগ কার্যক্রমেই বেশি মনোযোগ দিয়েছেন।

শিক্ষার্থীদের প্রধান দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল আবাসন সংকট সমাধান এবং স্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত আবাসিক ভাতা চালু করা। এ দাবিতে ‘লং মার্চ টু যমুনা’ আন্দোলনের মাধ্যমে সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়েছিল। আন্দোলনের মুখে সরকার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর মাধ্যমে আবাসন বৃত্তি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তবে শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্যের প্রশাসনিক অদক্ষতার কারণে সেই আবাসন বৃত্তি এখনো বাস্তবায়ন হয়নি।

এছাড়া দ্বিতীয় ক্যাম্পাসের কাজের অগ্রগতি নিয়েও হতাশা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, গত এক বছরে প্রশাসন নতুন কোনো কাজ শুরু করতে পারেনি। এমনকি আগের প্রশাসনের শুরু করা কাজগুলোরও অগ্রগতি হয়নি। দফায় দফায় সময় বাড়ানো হলেও দ্বিতীয় ক্যাম্পাসের বালি ভরাটসহ প্রথম পর্যায়ের অধিকাংশ কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে।

শিক্ষার্থীরা মনে করছেন, এসব বিষয় উপাচার্যের প্রশাসনিক অদক্ষতারই প্রমাণ।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ব্যস্ততার কথা জানিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমি লিখছি, পরে কথা হবে।”

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৫ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents