দক্ষিণ এশিয়ায় ইরানের প্রথম ও একমাত্র বন্ধু শ্রীলঙ্কা!

Picture of আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ এশিয়ার কোনো দেশই যখন ইরানে যুক্তরাষ্ট্রের হামলার মুখে তেহরানের পক্ষ নিতে কাচুমাচু করছে, তখন মার্কিন হামলায় নিজ জলসীমার কাছে ইরানি যুদ্ধ জাহাজ ডুবে যাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে আরেক ইরানি যুদ্ধ জাহাজকে নিজ বন্দরে আশ্রয় দিয়েছে শ্রীলঙ্কা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের হামলার পর ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজের নাবিকদের উদ্ধারে সহায়তা করায় শ্রীলঙ্কাকে ধন্যবাদ জানিয়েছেন।

ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, আরাঘচি শ্রীলঙ্কার সঙ্গে আলাদাভাবে ফোনে কথা বলেন। তিনি আন্তর্জাতিক জলসীমায় ইরানের যুদ্ধজাহাজকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানান এবং এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেন।

একই সঙ্গে তিনি বলেন, এ ঘটনার জন্য তেহরান আইনি জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা করবে।

আরাঘচি বিশেষভাবে শ্রীলঙ্কাকে ধন্যবাদ জানান, কারণ তাদের নৌবাহিনী ডুবে যাওয়া জাহাজের নাবিকদের উদ্ধার অভিযানে অংশ নেয়। তিনি ইরানের জাহাজ ও নৌসদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বও তুলে ধরেন।

উল্লেখ্য, ইরানের নৌবাহিনীর ফ্রিগেট ইরিস দেনা-কে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন ৪ মার্চ শ্রীলঙ্কার দক্ষিণের বন্দর শহর গ্যালে-এর কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় টর্পেডো হামলা করে ডুবিয়ে দেয়। পরে শ্রীলঙ্কা নৌবাহিনী উদ্ধার অভিযান চালিয়ে ২০৮ জন নাবিককে জীবিত ও ৮৪ জনের মরদেহ উদ্ধার করে

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents