ইরানের হামলায় ২০০ জনেরও বেশি মার্কিন সেনা নিহত

Picture of আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

১১৫
১১৫

ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র দেশটির সশস্ত্র বাহিনীর প্রতিশোধমূলক হামলায় মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন যে, এসব হামলায় ২০০ জনেরও বেশি আমেরিকান সেনা নিহত বা আহত হয়েছে।

শনিবার মুখপাত্র জানান, গত ২৪ ঘণ্টায় মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের শক্তিশালী প্রতিশোধমূলক হামলায় মার্কিন সেনাবাহিনীর বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে।তিনি উল্লেখ করেন, ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর অধীনে চালানো এসব হামলায় মার্কিন সামরিক অবকাঠামো এবং সম্পদেরও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।

ইরানি মুখপাত্রের ভাষ্যমতে, মার্কিন পঞ্চম নৌবহরের ২১ জন সেনা নিহত এবং অনেকে আহত হয়েছে। আল-দাফরা বিমান ঘাঁটিতে প্রায় ২০০ জন আমেরিকান নিহত বা আহত হয়েছে এবং পারস্য উপসাগরের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্যবস্তু করা হয়েছে।

খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের একটি শাখা, যা বিভিন্ন ইরানি সামরিক ইউনিটের সমন্বয়ে অভিযান পরিচালনার দায়িত্বে রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি এবং ঊর্ধ্বতন সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিকদের হত্যার পর থেকে যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী (ইসরায়েল) শাসকরা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে। আগ্রাসনমূলক এই হামলায় ইরানের সামরিক ও বেসামরিক এলাকা লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছে, যার ফলে উল্লেখযোগ্য সংখ্যক হতাহত এবং ক্ষয়ক্ষতি হয়েছে।

এর প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে অধিকৃত অঞ্চল এবং আঞ্চলিক দেশগুলোতে থাকা মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোতে কঠোর প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৫ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents