সুন্দরপুর ইউনিয়নে জেএসডি প্রার্থী সুমনের গণসংযোগ

Picture of মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর তারা প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়েছেন দলটির মনোনীত প্রার্থী মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন।

গত ২৭ জানুয়ারি মঙ্গলবার সারাদিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের শিবির হাট, বাগচর হাট, বাগডাঙ্গাসহ বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন তিনি। এ সময় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে তারা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

জেএসডি প্রার্থী সুমন চাঁপাইনবাবগঞ্জের প্রয়াত জননেতা এহসান আলী খাঁনের সন্তান। পিতার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে ভোট চাইছেন তিনি—এমন মন্তব্য করেন স্থানীয়রা।

গণসংযোগকালে তিনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, তারা প্রতীক নিয়ে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে, যা নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

    About The Author

    ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ ৪৬ হাজার টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইস্কফ সিরাপ আটকন

    দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইস্কফ সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  শনিবার (১৩ জুন) ফুলবাড়ী

    Read More »

    ভোলাহাটে মাদক সম্রাট শুভসহ চারজন গ্রেফতার 

     চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ মাদক সম্রাট শুভসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  ১২ জুন বিকেল সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট

    Read More »

    ভোলাহাটে দৃষ্টিপ্রতিবন্ধী মুখলেসের পরিবারকে তারেক রহমানের পক্ষে নগদ অর্থ প্রদান

     চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার তেলিপাড়া গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী মুখলেসুর রহমান (মুখলেস) ও তার বৃদ্ধা মা রুলি বেগমের সংগ্রামী জীবনের সংবাদ প্রকাশের পর তাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী

    Read More »

    প্রকৌশলী আবু তাহের হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত  

    চট্টগ্রাম পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে অবস্থিত দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম বিদ্যাপীঠ হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির (এডহক কমিটি) সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন স্হানীয়

    Read More »

    ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত 

    উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান ও

    Read More »

    সাতকানিয়া কেরানি হাটে বিদ্যুৎ সাশ্রয়ে মোবাইল কোর্ট, ৫৫ হাজার টাকা জরিমানা

    বিদ্যুতের অপচয় রোধ এবং সরকারের জ্বালানি সাশ্রয়মূলক নির্দেশনা বাস্তবায়নে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করে

    Read More »

    Table of Contents