হরমুজ প্রণালির আকাশসীমা বন্ধ ঘোষণা করল ইরান

Picture of আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

৩৬৩
৩৬৩

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালির কাছাকাছি আকাশসীমায় লাইভ-ফায়ার সামরিক মহড়ার জন্য নোটিশ টু এয়ারমেন (নোটাম) জারি করেছে ইরান। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সামরিক মহড়ার অংশ হিসেবে হরমুজ প্রণালির আশপাশে লাইভ-ফায়ার কার্যক্রম চালানো হবে। এই কার্যক্রম চলবে ২৭ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত। ঘোষিত এলাকায় পাঁচ নটিক্যাল মাইল ব্যাসার্ধের একটি বৃত্তাকার অঞ্চলে আকাশসীমা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত অঞ্চলে ভূমি থেকে শুরু করে ২৫ হাজার ফুট উচ্চতা পর্যন্ত আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকবে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্সেস সেন্ট্রাল (এএফসেন্ট) জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাধীন মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় কয়েক দিনব্যাপী একটি প্রস্তুতি মহড়া পরিচালনা করবে। এই মহড়ার উদ্দেশ্য দ্রুত সেনা মোতায়েন ও রসদ সরবরাহ সক্ষমতা প্রদর্শন করা।

ওয়াশিংটন আগেই জানিয়েছে, তেহরানের সঙ্গে উত্তেজনার ক্ষেত্রে সামরিক পদক্ষেপসহ সব ধরনের বিকল্পই বিবেচনায় রাখা হচ্ছে। এর জবাবে ইরানের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জবাব হবে দ্রুত ও সর্বাত্মক।

বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ যে হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়, সে কারণে অঞ্চলটিতে যে কোনো সামরিক তৎপরতা আন্তর্জাতিকভাবে বিশেষ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৪ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents