চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী হারুনুর রশীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

Picture of মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

১১০
১১০

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী মোঃ হারুনুর রশীদ তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়া বিএনপির দলীয় কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করা হয়।

ইশতেহার ঘোষণাকালে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ আমিনুল ইসলাম, বিএনপির কৃষক দলের আহ্বায়ক মোঃ তসিকুল ইসলাম তসি, মোঃ মতিউর রহমান মতি, বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক মোঃ তবিউল ইসলাম তারিফ, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল বারেকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নির্বাচনী ইশতেহার ঘোষণা করে মোঃ হারুনুর রশীদ বলেন, তাঁর ইশতেহারে সর্বমোট ১৯টি মৌলিক অধিকার ও উন্নয়নমূলক বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—দুর্নীতিমুক্ত সমাজ গঠন, মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতকরণ, নারীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, ইমাম ও মোয়াজ্জেমদের ভাতা নিশ্চিতকরণ এবং তদবির ও নিয়োগ বাণিজ্য বন্ধ করা।

তিনি আরও বলেন, ইশতেহারে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষা ও যুবসমাজের প্রশিক্ষণ, ক্রীড়া উন্নয়ন, কৃষির আধুনিকীকরণ, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ, সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন, পদ্মা ও মহানন্দা নদীর ভাঙন রোধ, অবকাঠামো উন্নয়ন, শিল্প ও কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন শিল্প বিকাশের বিষয়গুলো গুরুত্বসহকারে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নির্বাচনী বক্তব্যে তিনি বলেন, “জনগণের অধিকার নিশ্চিত করা এবং এলাকার সার্বিক উন্নয়নই আমার রাজনীতির মূল লক্ষ্য। জনগণের ভোটে নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সংসদীয় আসনে রূপান্তর করা হবে।”

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৪ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents