আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মোট ১৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (তারিখ) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ প্রদান করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ। এ সময় প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে প্রতীক বরাদ্দপ্রাপ্ত প্রার্থীরা হলেন—
জামায়াতে ইসলামীর ড. কেরামত আলী (দাঁড়িপাল্লা),
বিএনপির অধ্যাপক শাহজাহান মিঞা (ধানের শীষ),
জাতীয় পার্টির আফজাল হোসেন (লাঙ্গল),
বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ আব্দুল হালিম (ছড়ি),
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবাব মোঃ শামসুল হোদা (মোমবাতি) এবং
ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ মনিরুল ইসলাম (হাতপাখা)।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) প্রতীক বরাদ্দপ্রাপ্ত প্রার্থীরা হলেন—
জামায়াতে ইসলামীর ড. মিজানুর রহমান (দাঁড়িপাল্লা),
বিএনপির মোঃ আমিনুল ইসলাম (ধানের শীষ),
জাতীয় পার্টির মোঃ খুরশিদ আলম (লাঙ্গল),
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মোঃ সাদেকুল ইসলাম (কাস্তে) এবং
ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ ইব্রাহিম খলিল (হাতপাখা)।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দপ্রাপ্ত প্রার্থীরা হলেন—
জামায়াতে ইসলামীর মোঃ নূরুল ইসলাম বুলবুল (দাঁড়িপাল্লা),
বিএনপির মোঃ হারুনুর রশীদ (ধানের শীষ),
জেএসডির মোঃ ফজলুর ইসলাম খান সুমন (তারা),
গণ অধিকার পরিষদের মোঃ শফিকুল ইসলাম (ট্রাক) এবং
ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ মনিরুল ইসলাম (হাতপাখা)।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে প্রচারণা চালানোর আহ্বান জানান। তিনি বলেন, কোনো ধরনের বিধি লঙ্ঘন যেন না ঘটে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সকল প্রার্থীর সহযোগিতা কামনা করেন তিনি।





