ময়মনসিংহে প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা (টিএফজিবিভি) প্রতিরোধে আইনি সহায়তা বিষয়ক পরামর্শ সভা

Picture of মোঃমকবুল হোসেন ময়মনসিংহ প্রতিনিধি

মোঃমকবুল হোসেন ময়মনসিংহ প্রতিনিধি

প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে আইনি সহায়তা বিষয়ে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে আজ ২১জানুয়ারি ময়মনসিংহে পরামর্শ সভা করেছে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এবং নিষ্ঠা উন্নয়ন সংঘ। আজ বুধবার শহরের দিঘারকান্দায় শাপলা মিলনায়তনে দিনব্যাপী এ সভায় বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের ৩০ জন কন্টেন্ট ক্রিয়েটর অংশ নেন ও সনদ গ্রহণ করেন।

সুইজারল্যান্ড এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় আয়োজিত এ সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কন্টেন্ট ক্রিয়েটরদের প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা বিষয়ে অবহিত করা হয়। পাশাপাশি টিএফজিবিভি প্রতিরোধ ও প্রশমন বিষয়ক বার্তা ও কন্টেন্ট তৈরি, এবং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সুষ্ঠু আচরণ বিধি ও নৈতিক মানদণ্ড মেনে কন্টেন্ট তৈরী উৎসাহ দেয়া হয়। 

নিষ্ঠা উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক স্বাধীন চৌধুরীর পরিচালনায় বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান, প্রযুক্তির সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ প্রধান অতিথি এবং জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাদিয়া আফরিন লুনা ও শাপলা রিসোর্স এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক এবং কন্টেন্ট ক্রিয়েটর মোঃ আলমগীর হোসেন বিশেষ অতিথির বক্তব্য দেন। কন্টেন্ট ক্রিয়েটররা বর্তমান সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উল্লেখ করে অতিথিরা বলেন, তাদের কন্টেন্টের মাধ্যমে কারো ক্ষতি না হয়, কোনো বিদ্বেষ না ছড়ায় সেদিকে লক্ষ্য রাখা দায়িত্বশীলতার পরিচয়।

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents