৩৫ বোতল আমদানি নিষিদ্ধ বিদেশি মদসহ মাদককারবারি গ্রেফতার: র‍্যাব-১৪

Picture of নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

৩৭৩
৩৭৩

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব-১৪ এর অভিযানে ৩৫ বোতল আমদানি নিষিদ্ধ বিদেশি মদসহ একজন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।

1000027510

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চরকালিবাড়ী এলাকায় শম্ভুগঞ্জ টোলপ্লাজার পাশে ময়মনসিংহ-শেরপুরগামী পাকা সড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়।

চেকপোস্টে শেরপুর থেকে ছেড়ে আসা একটি ক্রাউন ডিলাক্স যাত্রিবাহী বাস থামিয়ে যাত্রীদের ব্যাগ ও মালামাল তল্লাশি করা হয়। তল্লাশির সময় দয়াল রায় (৪৫), থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর এর বহন করা একটি কাঁধ ব্যাগ থেকে বিদেশি মদ উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি বাসের যাত্রীদের মাল রাখার লকারে আরও বিদেশি মদ থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী এবং দেখানো মতে বাসের লকার থেকে মোট ৩৫ (পঁয়ত্রিশ) বোতল আমদানি নিষিদ্ধ বিদেশি মদ ও একটি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।

উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা বলে জানায় র‍্যাব।

আটক মাদককারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ তাকে ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৬ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents