৫৯ বিজিবি’র তৎপরতায় মোটরসাইকেলসহ ৫৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

Picture of নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মাদক পাচার রোধে টহল জোরদার করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এরই ধারাবাহিকতায় বিজিবি’র এক সফল অভিযানে মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপি’র একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে প্রায় ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বাটুলপাড়া গ্রামসংলগ্ন পাকা রাস্তার পাশে অবস্থান নেয়।

এ সময় চকপাড়া থেকে বাটুলপাড়া হয়ে সোনাপুর বারিকবাজারের দিকে যাওয়ার পথে দুইজন অজ্ঞাত মোটরসাইকেল আরোহী বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে আনুমানিক ৫০ গজ দূরে মোটরসাইকেলটি ফেলে পাশের আমবাগানের ভেতর দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি সদস্যরা পরিত্যক্ত মোটরসাইকেলটি তল্লাশি করে সিটের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৩০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ এবং ফেন্সিডিলের বিকল্প ২৩ বোতল Choco+ সিরাপ উদ্ধার করে। উদ্ধারকৃত মোট সিরাপের সংখ্যা ৫৩ বোতল।

জব্দকৃত নেশাজাতীয় সিরাপ ও মোটরসাইকেল সংক্রান্ত বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় বিজিবি।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে মাদক পাচার রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents