জলঢাকায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Picture of নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মোঃ আল আমিন ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৩টায় জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাজাহান কবীর লেলিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বালাগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই চেয়ারম্যান, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবু, কৃষকদল সভাপতি আমজাদ হোসেন, শ্রমিক দল সভাপতি আমিনুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউনূস আলী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াদ ইসলাম, সদস্য সচিব রিপন, যুবদল নেতা আবু তোরাব ঈমন, ওমর ফারুক ছোট বাবু, উপজেলা তরুণ দলের আহ্বায়ক ওমর ফারুক (সাবু), হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফোরামের আহ্বায়ক বিভূত ভূষণ, পৌর জাসাস নেতা সুলতান মাহমুদ, জিয়া পরিষদের আহ্বায়ক রোকনুজ্জামান চৌধুরী, জিয়ামঞ্চের সদস্য সচিব প্রভাষক তুহিনুর রহমান নয়নসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দোয়া ও মিলাদ মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতিতে অনন্য অবদান রেখে গেছেন। তাদের আদর্শ অনুসরণ করে জাতীয়তাবাদী শক্তিকে আরও ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় সবার নিকট দোয়া প্রার্থনা করেন আয়োজকরা।

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents