চাঁপাইনবাবগঞ্জে আইনজীবীদের সঙ্গে হারুনুর রশীদের মতবিনিময় সভা

Picture of নয়া বাংলা

নয়া বাংলা

৩৭২
৩৭২

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের (২য় তলা) বারের হলরুমে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ২টায় চাঁপাইনবাবগঞ্জের বিজ্ঞ আইনজীবীদের সঙ্গে সদর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ হারুনুর রশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ হারুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জাতীয়তাবাদী বার ইউনিটের সভাপতি অ্যাডভোকেট গোলাম কবির।

1000033444

এসময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আবদুল ওদুদ, জেলা আইনজীবী সমিতির সম্পাদক মাহমুদুল হক কনক, আইনজীবি ফোরামের সম্পাদক হাসান শরীফ সনি, আইনজীবি ফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ সোলায়মান বিশু, অ্যাডভোকেট ফরিদ আহমেদ, সাবেক পিপি অ্যাডভোকেট নাজমুল আজম, অ্যাডভোকেট সোহরাব আলী, অ্যাডভোকেট ময়েজ উদ্দিন, , এজিবি নাহিদ ইবনে মিজানসহ জেলা আইনজীবী সমিতির অন্যান্য সদস্যরা। মতবিনিময় সভায় বক্তারা আইনজীবীদের পেশাগত বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ হারুনুর রশীদ আইনজীবীদের সমস্যা মনোযোগসহকারে শোনেন এবং নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বলেন, আইনজীবীরা বিচারব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের ন্যায্য দাবি ও পেশাগত উন্নয়নে তিনি সর্বদা পাশে থাকবেন।

মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং আইনজীবীদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭২ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৬ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents