বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ২ ব্যবসায়ীকে জরিমানা

Picture of নয়া বাংলা

নয়া বাংলা

৩৭২
৩৭২

মো:রুবেল মিয়া টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইল মির্জাপুর উপজেলায় কৃত্রিম সংকটের অজুহাত দেখিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত এলপিজি গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

৮ জানুয়ারি রোজ বৃহস্পতিবার সকালে মির্জাপুর পৌর বাজারে পরিচালিত অভিযানে ‘মের্সাস আল-আমিন এক্সপ্রেস মালিক মাসুদুর রহমান বাদল কে ১০ হাজার এবং আল-আমিন সেনেটারী এরশাদুজ্জামান (মিনজু)কে ১০হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুটি মামলায় মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জানা যায়, গ্যাস সংকটের কথা বলে এসব প্রতিষ্ঠান সরকার নির্ধারিত দামের বাইরে গিয়ে এলপিজি সিলিন্ডার বিক্রি করছিল। অনেক ক্ষেত্রে মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি এবং পাকা রশিদ না দিয়েই ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছিল। এতে ভোক্তারা বাধ্য হয়ে বাড়তি মূল্য পরিশোধ করেন।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক আজিজ বলেন, অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রি, মূল্য তালিকা না রাখা এবং ক্রেতাদের রশিদ না দেওয়ার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। সরকার নির্ধারিত মূল্যের বাইরে গিয়ে গ্যাস বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। সংকট দেখিয়ে ভোক্তাদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়ার কোনো সুযোগ নেই।

তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৪ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents