সীমান্তে পৃথক অভিযানে ১০টি ভারতীয় গরু ও মহিষ জব্দ

Picture of নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় ৮টি গরু ও ২টি মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় মোট পাঁচটি পৃথক অভিযান পরিচালনা করে এসব গবাদিপশু জব্দ করে।

অভিযানে জহুরপুরটেক বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চরবাগডাঙ্গা ইউনিয়নের সাদ্দামের চর এলাকা থেকে ২টি গরু জব্দ করা হয়। এছাড়া ওয়াহেদপুর বিওপি’র অভিযানে শিবগঞ্জ থানাধীন পাঁকা ইউনিয়নের দশরশিয়া গ্রাম থেকে ২টি গরু, জহুরপুর বিওপি’র আরেক অভিযানে শিবগঞ্জ থানাধীন সূর্যনারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রাম থেকে ২টি গরু উদ্ধার করা হয়।

অন্যদিকে শিংনগর বিওপি’র অভিযানে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের শাহাপাড়া গ্রাম থেকে ২টি গরু এবং মনাকষা বিওপি’র অভিযানে একই থানার মনাকষা ইউনিয়নের বোগলাউড়ি গ্রাম থেকে ২টি মহিষ জব্দ করা হয়।

জব্দকৃত ভারতীয় গরু ও মহিষের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৮ লাখ টাকা। পরে সেগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents