বিদায় সংবর্ধনায় আবেগঘন ইকবাল চৌধুরী, সংসদ নির্বাচনে লড়াইয়ের দৃঢ় প্রত্যয়

Picture of নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ৬ নং বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে ভূষিত, সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও চারবারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান ইকবাল চৌধুরীকে অশ্রুসিক্ত নয়নে বিদায় সংবর্ধনা প্রদান করেছেন ইউনিয়ন পরিষদের সদস্যরা।

১লা জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সকাল ১১টায় বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এই বিদায় সংবর্ধনা সভায় ইউপি সদস্যদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

বিদায় বক্তব্যে ইকবাল চৌধুরী বলেন,বুড়িশ্বর ইউনিয়নের প্রতিটি মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়েই আমি বড় দায়িত্বের পথে এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ নাসিরনগরের মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে কখনো পিছপা হব না।”

তিনি আরও বলেন,

“চারবার আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে যে আস্থা আপনাদের রেখেছেন, সেই আস্থার সর্বোচ্চ প্রতিদান দেওয়ার চেষ্টা আমি করেছি। আজ দায়িত্ব ছাড়লেও বুড়িশ্বর ইউনিয়ন আমার হৃদয়ে চিরকাল অমলিন থাকবে।”

উল্লেখযোগ্য, গত ২৯ ডিসেম্বর তিনি নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ শাহিনা নাছরিনের কাছে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদীয় আসন ২৪৩, ব্রাহ্মণবাড়িয়া-০১ (নাসিরনগর) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অনুষ্ঠানে ইউপি সচিব বিশ্বজিৎ বাবুর পরিচালনায় এবং প্যানেল চেয়ারম্যান রহুল আমিন মেম্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সদস্য হৃদয় আহমেদ রিপন, ইলিয়াস মিয়া, গোলাপ মিয়া ও মায়া রানি মজুমদার। এছাড়াও বক্তব্য রাখেন গোলাম নূর মেম্বার, মো. আব্দুল লতিফ মেম্বার, মিয়া জান মেম্বার, রতন সাহাজি মেম্বার, গ্রাম পুলিশ সাচ্চু মিয়া এবং বুড়িশ্বর ইউনিয়নের বাসিন্দা আবু কালামসহ অন্যান্য ইউপি সদস্য ও পরিষদের নেতৃবৃন্দ।

বিদায় সংবর্ধনার শেষপর্বে ইউপি সদস্য ও উদ্যোক্তাদের পক্ষ থেকে বিদায়ী চেয়ারম্যান ইকবাল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক হিসেবে একটি সোনার আংটি উপহার দেওয়া হয়। এতে উপস্থিত সকলের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents