ফ্যাক্টচেক: হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিম মাসুদের ভিডিও বার্তায় দাবি, তথ্য ও অসঙ্গতি

Picture of নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

৩৫৫
৩৫৫

ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল আসামি ফয়সাল করিম মাসুদের একটি ভিডিও বার্তা সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং হত্যাকাণ্ডকে ‘ষড়যন্ত্র’ বলে উল্লেখ করেছেন। ভিডিওটি ঘিরে জনমনে বিভ্রান্তি তৈরি হওয়ায় তথ্য যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রথমেই স্পষ্ট করা প্রয়োজন, একাধিক নির্ভরযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাই টুল ব্যবহার করে দেখা গেছে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি নয়। ফয়সালের মুখভঙ্গি, কণ্ঠস্বর ও শারীরিক বৈশিষ্ট্য তার পূর্ববর্তী ভিডিও ও ছবির সঙ্গে সাযুজ্যপূর্ণ। ভিডিওতে দাড়ি আংশিক অদৃশ্য হওয়ার বিষয়টি রেকর্ডিংয়ের সময় ব্যবহৃত ফিল্টারের কারণে হয়েছে বলে বিশ্লেষণে উঠে এসেছে। এটি ভিডিওটিকে সম্পূর্ণ কৃত্রিম বলে প্রমাণ করে না।

ভিডিওতে ফয়সাল দাবি করেছেন, তিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থান করছেন। তবে এই দাবির পক্ষে তিনি কোনো ভ্রমণ নথি, অবস্থান প্রমাণ বা সময়সংক্রান্ত তথ্য উপস্থাপন করেননি। ফলে শুধুমাত্র ভিডিওর ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করা সম্ভব নয়।

ভিডিওতে দেওয়া অন্তত একটি দাবি তথ্যগতভাবে ভুল প্রমাণিত হয়েছে। ফয়সাল বলেছেন, হাদি হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলে তিনি ছিলেন না। কিন্তু পূর্বে প্রকাশিত ভিডিও বিশ্লেষণ ও আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে নিশ্চিত হয়েছে, ঘটনার সময় মোটরসাইকেলের পেছনে থাকা গুলিবর্ষণকারী ব্যক্তি ছিলেন ফয়সাল করিম মাসুদ এবং চালক ছিলেন আলমগীর শেখ। এই তথ্য দেশের শীর্ষ গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

অর্থনৈতিক বিষয়ে ফয়সাল দাবি করেছেন, তিনি চলতি বছর ৯ লাখ টাকা আয়কর দিয়েছেন। অথচ তার ব্যাংক হিসাবে ১০০ কোটির বেশি টাকার লেনদেনের তথ্য উঠে এসেছে, যা তার ঘোষিত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। সর্বোচ্চ করহার বিবেচনায় তার করদানের অঙ্ক আরও বেশি হওয়ার কথাএ- বিষয়টি গুরুতর প্রশ্ন তৈরি করে।

ভিডিওতে ফয়সাল নিহত ওসমান হাদির সঙ্গে তার ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্কের কথা স্বীকার করলেও, কে তাদের পরিচয় করিয়ে দিয়েছিল সে বিষয়ে নীরব থাকেন। একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অভিযোগ তুললেও, তার বক্তব্যের পক্ষে নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি।

সব মিলিয়ে, ভিডিওটি বাস্তব হলেও এতে একাধিক অসঙ্গতি, যাচাই না হওয়া দাবি এবং প্রমাণিত মিথ্যা তথ্য রয়েছে। ফলে ফয়সাল করিম মাসুদের বক্তব্যকে চূড়ান্ত সত্য হিসেবে গ্রহণ করার সুযোগ নেই। বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্তের আওতায় থাকাই জরুরি।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৫ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents