গরম জিলাপির ঘ্রাণে সাফল্য—সিংড়ার আসাদের মাসিক আয় ৪০ হাজার

Picture of নয়া বাংলা

নয়া বাংলা

৩৭২
৩৭২

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি :  জিলাপি, পিয়াজু ও সিঙ্গাড়া বিক্রি করে মাসে গড়ে ৪০ হাজার টাকার বেশি আয় করছেন তরুণ উদ্যোক্তা আসাদ আলী (২৮)। তার বাড়ি নাটোরের সিংড়া উপজেলার ২ নম্বর ডাহিয়া ইউনিয়নের বিয়াশ গ্রামে। সিংড়া-বারুহাস সড়কের পাশেই বিয়াশ চার মাথায় তার ছোট্ট একটি দোকান। এখানেই প্রতিদিন তৈরি ও বিক্রি করেন মুখরোচক জিলাপি, পিয়াজু ও সিঙ্গাড়া।

খাবারের গুণগত মান ভালো ও স্বাদে অনন্য হওয়ায় দূর-দূরান্ত থেকেও ক্রেতারা আসেন আসাদের দোকানে। মিলাদ, দোয়া মাহফিলসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আসাদের জিলাপি এখন বেশ পরিচিত নাম হয়ে উঠেছে।

1000021770

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিয়াশ চার মাথার দক্ষিণ পাশে একটি লম্বা টেবিল, দুটি বেঞ্চ, একটি চেয়ার, একটি মাটির চুলা আর মাথার ওপর কালো পলিথিনের ছাউনি—এই সাদামাটা আয়োজনেই চলছে আসাদ আলীর ব্যবসা। মাটির চুলায় গরম তেলে নিজ হাতে জিলাপি ভাজছেন তিনি। সকালে জিলাপি আর বিকেলে পিয়াজু ও সিঙ্গাড়া ভাজেন।

প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা এই দোকানেই চলে বেচাকেনা। ক্রেতাদের ভিড়ে সারাদিনই জমজমাট থাকে তার দোকান।

এ বিষয়ে কথা হলে উদ্যোক্তা আসাদ আলী বলেন,আগে আমি শ্রমিকের কাজ করতাম। চার বছর ধরে এই ব্যবসা করছি। সব কিছু নিজ হাতে তৈরি করি। সিঙ্গাড়া ও পিয়াজুর চেয়ে জিলাপি বেশি বিক্রি হয়। মূলত জিলাপি থেকেই আমার আয় বেশি।

তিনি আরও জানান, এক কেজি জিলাপি তৈরি করতে খরচ পড়ে প্রায় ৯০ টাকা। বিক্রি করা হয় ১৪০ টাকায়। এতে কেজিপ্রতি লাভ থাকে ৫০ টাকা। জিলাপির পাশাপাশি পিয়াজু ও সিঙ্গাড়া বিক্রি করে প্রতিদিন গড়ে ৭ থেকে ৮ হাজার টাকার বিক্রি হয়। খরচ বাদ দিয়ে দৈনিক আয় থাকে প্রায় ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকা। ছুটির দিন বাদে মাসে গড়ে তার আয় ৪০ হাজার টাকারও বেশি।

আল্লাহর রহমতে ছোট ব্যবসা নিয়েই ভালো আছি। সবার কাছে দোয়া চাই,বলেন আসাদ।

দোকানে জিলাপি কিনতে আসা ক্রেতা তানজিল ইসলাম ও মনতাজুর রহমান বলেন,আমরা কোম্পানিতে চাকরি করি। প্রায় প্রতিদিনই কাজ শেষে এখানে এসে গরম গরম জিলাপি খাই। আসাদ ভাইয়ের জিলাপি খুব মচমচে ও সুস্বাদু।

এলাকার ব্যবসায়ী মৃদুল হাসান জানান,আসাদ আগে শ্রমিকের কাজ করত। তিন-চার বছর আগে এই ব্যবসা শুরু করেছে। সকাল-বিকাল তার দোকানে ক্রেতার ভিড় লেগেই থাকে। খাবারের মান ভালো ও পরিস্কার-পরিচ্ছন্ন হওয়ায় সবাই তার দোকানের খাবার পছন্দ করে।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭২ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৬ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents