জাতীয় স্কার্ফ ও থ্রি বিডে ভূষিত হিলির কৃতি সন্তান মহিদুল ইসলাম, বাংলাদেশ স্কাউটসে নতুন মাইলফলক

Picture of কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি

কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি

বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেইনার (এএলটি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হিলির কৃতি সন্তান মহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে জাতীয় স্কার্ফ ও এএলটির থ্রি বিড পরিধান করেছেন।

গত ২৯ জুন ২০২৬ বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেইনার (এএলটি) হিসেবে নিয়োগ পান তিনি। এর ধারাবাহিকতায় অনুষ্ঠিত ১৯৮তম কাব স্কাউট ইউনিট লিডার স্কিল কোর্সে তাঁর উডব্যাজের স্কার্ফ পরিবর্তন করে জাতীয় স্কার্ফ পরিয়ে দেন বাংলাদেশ স্কাউটসের যুগ্ম নির্বাহী পরিচালক (প্রশাসন) ও প্রকল্প পরিচালক (প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্প, ৪র্থ পর্যায় ও উন্নয়ন) মো. রহুল আমিন। একই অনুষ্ঠানে এএলটির থ্রি বিড পরিয়ে দেন আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, লালমাই, কুমিল্লা উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)-এর প্রকল্প পরিচালক এবং বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ, এআইএস) মো. আব্দুর রশিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক সত্য রঞ্জন বর্মন, আঞ্চলিক সম্পাদক মো. আবু সাঈদ, আঞ্চলিক কোষাধ্যক্ষ মো. আরিফ হোসেন চৌধুরী, কোর্স লিডার বিনয় কুমার রায়, ডিআরসি (প্রশিক্ষণ) মো. আব্দুল মোতালেব, ডিআরসি (উন্নয়ন) মো. খলিলুর রহমান, ডিআরসি (প্রোগ্রাম) জিন্নাতুন ফেরদৌস, এএলটি মো. আলমগীর হোসেন কাজী ও মো. সোহাগ চৌধুরী, সিএএলটিসহ কোর্স সম্পন্নকারী নেতৃবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা।

এ অর্জনকে নিজের স্কাউটিং জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করে মহিদুল ইসলাম মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশ স্কাউটসের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। তিনি স্কাউটিংয়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ, সমাজ ও নতুন প্রজন্মের কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৬ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৩ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents