সিংড়ায় বিয়াশ-রাতাল রাস্তায় বৃক্ষরোপণ উদ্বোধন

Picture of মোঃ ইব্রাহিম আলী সিংড়া উপজেলা প্রতিনিধি

মোঃ ইব্রাহিম আলী সিংড়া উপজেলা প্রতিনিধি

২১৬
২১৬

দেশব্যাপী প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচীর অংশ হিসেবে নাটোরের সিংড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় উপজেলার ২নং ডাহিয়া ও ৩নং ইটালী ইউনিয়নের অত্যন্ত জনবহুল ও গুরুত্বপূর্ণ বিয়াশ থেকে রাতাল পর্যন্ত ৮ কিলোমিটার রাস্তার দু’পাশে এই বৃক্ষরোপণ করা হচ্ছে।

সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় উপজেলার চাতরা ব্রীজ এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচীর শুভ উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা প্রকৌশলী মো. খলিলুর রহমান, সহকারী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম এবং ডাহিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ইনজামুল হক জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, এর আগে এই একই কর্মসূচীর আওতায় ডাহিয়া ইউনিয়নের তাড়াই থেকে একশিং রাস্তাতেও সফলভাবে বৃক্ষরোপণ কাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, নাটোর-৩ (সিংড়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু মহোদয়ের দিকনির্দেশনায় আমরা সিংড়ার প্রতিটি ধর্মীয়, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল রাস্তার পাশে বৃক্ষরোপণ করার উদ্যোগ নিয়েছি। আমাদের লক্ষ্য, মাননীয় প্রধানমন্ত্রীর ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীকে তৃণমূল পর্যায়ে সফলভাবে বাস্তবায়ন করা।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৪ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents