ভোলাহাটে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Picture of মোঃ গোলাম কবির ভোলাহাট প্রতিনিধি

মোঃ গোলাম কবির ভোলাহাট প্রতিনিধি

১৪২

ভোলাহাটে গ্রাম আদালত বিষয়ক কর্মশালায় অংশগ্রহণকারীগণ।

১৪২

 গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দিনব্যাপী উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হোসেন অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন। এ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সন্ধ্যা রানীর সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সানাউল মোর্শেদ, অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, যুব উন্নয়ন অফিসার মো: রবিউল ইসলাম কবিরাজ। কর্মশালায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন, উপজেলার এনজিও সংস্থার প্রধান ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা। এসময় গ্রাম আদালত বিষয়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের করনীয় বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

এছাড়া অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।একই সঙ্গে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে সমন্বিত পরিকল্পনার রূপরেখা প্রণয়ন করা হয়। উল্লখ্য বাংলাদেশ সরকার, ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপির যৌথ অর্থায়নে এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে: বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আয়তায় এ কর্মশালা  অনুষ্ঠিত হয়।

 

 

 

 

  • ভোলাহাটে গ্রাম আদালত বিষয়ক কর্মশালায় অংশগ্রহণকারীগণ।

About The Author

নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

৩৬ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

Read More »

নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

৪ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

Read More »

ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

Read More »

নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

Read More »

‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

২৩ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

Read More »

বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

Read More »

Table of Contents