সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার সম্মানিত আহ্বায়ক আরিফ আল খবিরকে আইন-শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে বলে যে তথ্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে সংগঠনটি।
মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা জানায়, আরিফ আল খবির স্বাভাবিকভাবে তার পারিবারিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন এবং তাকে গ্রেপ্তার বা আটক করার কোনো ঘটনা ঘটেনি।
বিবৃতিতে আরও বলা হয়, একটি কুচক্রী মহল সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার লক্ষ্যে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। সংগঠনটি এসব মিথ্যা তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে সংগঠনটি,
মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
- ছবি সংগৃহীত





