গজারিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, গ্রেফতার ৪

Picture of নয়া বাংলা ডেস্ক

নয়া বাংলা ডেস্ক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ফুলদী নদী থেকে উদ্ধার হওয়া এক তরুণীর মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তে উঠে এসেছে, ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পিবিআই। গ্রেফতার ব্যক্তিরা হলেন আবু কালাম (৪৮), জামাল হোসেন (৪৪), রাসেল মিয়া (৪৪) এবং আল আমিন প্রধান (৫০)। তাদের সবার বাড়ি গজারিয়ার বড় ভাটেরচর এলাকায়।

গত ২৯ মে সকালে ফুলদী নদী থেকে গলায় সালোয়ার পেঁচানো অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। মরদেহে পচন ধরায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পিবিআই তার পরিচয় নিশ্চিত করে। তিনি গজারিয়ার হোসেন্দী ইউনিয়নের বাসিন্দা ছিলেন।

পিবিআই সূত্র জানায়, গ্রেফতার দুই ব্যক্তির কাছে তরুণীর কিছু টাকা পাওনা ছিল। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তদন্তে জানা যায়, ওই বিরোধের জের ধরে তাকে হত্যার পরিকল্পনা করা হয়।

পিবিআইয়ের তথ্য অনুযায়ী, পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে টাকা ফেরত দেওয়ার কথা বলে ২৬ মে সন্ধ্যায় তরুণীকে বড় ভাটেরচর নদীর তীরে ডেকে নেওয়া হয়। পরে নৌকায় করে নদীর অপর পাড়ে নিয়ে একটি ভুট্টাক্ষেতে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। একপর্যায়ে তার পরনের সালোয়ার ব্যবহার করে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয় বলে তদন্তে উঠে এসেছে।

পিবিআই জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিরা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৬ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৬ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৩ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents