রাজপথের অগ্নিপরীক্ষা পেরিয়ে নেতৃত্বে জায়গা করে নিলেন সিয়াম সরদার

Picture of ফিয়াদ নওশাদ ইয়ামিন

ফিয়াদ নওশাদ ইয়ামিন

১৪৮
১৪৮

• খিলগাঁও থানা ৩ নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত।

• ২০১৯ থেকে রাজপথে সক্রিয় ভূমিকা।

•২৮ অক্টোবর থেকে ২৪ এর জুলাই পর্যন্ত ধারাবাহিক সংগ্রাম।

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সংঘাতপূর্ণ রাজপথ এবং ধারাবাহিক আন্দোলনের অভিজ্ঞতা পেরিয়ে খিলগাঁও থানা ৩ নং ওয়ার্ড জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সিয়াম সরদার।

২০১৯ সালে ছাত্ররাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকেই তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেন। স্থানীয় নেতাকর্মীদের দাবি, দাঙ্গা-সংঘাত, হামলা-মামলা এবং সহিংস রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও তিনি সংগঠনের সঙ্গে যুক্ত থেকে রাজপথে সক্রিয় ছিলেন।

দলীয় সূত্রে জানা যায়, মেরাদিয়া ৩ নং ওয়ার্ড ছাত্রদলের রাজনীতিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন সিয়াম সরদার। সাংগঠনিক কার্যক্রমে যুক্ত থেকে তিনি ধীরে ধীরে ওয়ার্ড পর্যায়ের নেতৃত্বে নিজ অবস্থান তৈরি করেন। সর্বশেষ কমিটিতে তাকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

স্থানীয় রাজনৈতিক কর্মীদের ভাষ্য, পড়াশোনা ও রাজনৈতিক কর্মকাণ্ড একসঙ্গে চালিয়ে নেওয়ার মাধ্যমে তিনি তরুণদের মধ্যে একটি পরিচিত মুখে পরিণত হয়েছেন। কর্মীদের সঙ্গে মাঠপর্যায়ে যুক্ত থেকে সংগঠনকে সক্রিয় রাখার ভূমিকা তাকে সংগঠনের ভেতরে গ্রহণযোগ্যতা দিয়েছে বলে দাবি তাদের।

রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে বিএনপির কর্মসূচির সময় ঘটে যাওয়া উত্তেজনাপূর্ণ পরিস্থিতিও রয়েছে। ওই সময় তিনি সহকর্মীদের সঙ্গে মাঠে উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্রে জানা যায়। পরবর্তীতে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে।

২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী ছাত্র আন্দোলনকালেও তিনি বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখেন বলে জানা যায়। সংগঠনের নেতাকর্মীদের মতে, ওই সময় তিনি মাঠপর্যায়ে কর্মীদের সংগঠিত রাখতে ভূমিকা রাখেন এবং ওয়ার্ড পর্যায়ের কার্যক্রম সচল রাখতে কাজ করেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সিয়াম সরদার ছোটবেলা থেকেই মেধাবী ও নেতৃত্বগুণসম্পন্ন ছিলেন। পড়াশোনা ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও ধীরে ধীরে তার অবস্থান তৈরি হয়। রাজনৈতিক পরিবার থেকে না এলেও একক প্রচেষ্টায় তিনি এলাকায় সংগঠনের কার্যক্রম বিস্তারে ভূমিকা রাখেন বলে দাবি করা হয়।

নতুন কমিটিতে দায়িত্ব পাওয়ার পর নেতাকর্মীদের প্রত্যাশা, ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সক্রিয় করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭২ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৬ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents