ওসমান হাদির ওপর গুলির ঘটনায় সিংড়ায় বিএনপির প্রতিবাদ সমাবেশ

Picture of নয়া বাংলা

নয়া বাংলা

মোঃ ইব্রাহিম আলী,সিংড়া (নাটোর) প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

1000006882

সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক ফয়জুন নেছা পুতুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর–৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই সঙ্গে দেশের চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও ডাহিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন শাখা, উপজেলা বিএনপির সদস্য ও কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, ইটালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শামীম হোসেন, রিয়াদ মোস্তফা ও সাইদুর রহমান সাধু,খাজুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফরাজ্জান, পৌর বিএনপির সাবেক কমিশনার মহিদুল ইসলাম, আতিকুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফি ও সদস্য সচিব আবুল হাসান ডাবলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর গনি পলাশ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রেজাউল করিম জান্টু, নাটোর জেলা জিয়া পরিষদের সহসভাপতি আল আসাদ বিন সাঈদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মিন্টু, পৌর ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন ও সদস্য সচিব শ্রী উৎপল কুমার, শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খালেকুজ্জামান রঞ্জু, কলম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার রশিদ রিপন, হাতিয়ান্দহ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রশিদ, লালোর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, ডাহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন আঞ্জু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ কামরুল হাসান,ডাহিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ইনজামামুল হক জুয়েল, জি.এ. কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদি হাসান লেমন ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসানসহ দলীয় নেতাকর্মীরা।

সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত হয়।

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents