ঢাকা-চট্টগ্রামে এমপি প্রার্থী গুলিবিদ্ধের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ

Picture of নয়া বাংলা

নয়া বাংলা

আশিকুল ইসলাম, বেলকুচি প্রতিনিধিঃ ঢাকা ও চট্টগ্রামের দুই এমপি প্রার্থীকে প্রকাশ্যে গুলিবিদ্ধ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ মিছিল করেছে বেলকুচি উপজেলা ও পৌর বিএনপি।1000006595শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিছিলটি মুকুন্দগাতী কড়িতলা এলাকা থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে চালা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক সদস্য সচিব বনি আমিন এবং পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. গোলাম আজম, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া শামীম, পৌর বিএনপির সদস্য জাহিদুল হক মুক্তা, মামুন হোসেন বরাদ, সাবেক সদস্য মোহাম্মদ আলী ভূইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম সরকার ও সদস্য সচিব মো. আলম প্রামাণিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই ঢাকা ও চট্টগ্রামে দুই এমপি প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থাকে গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ করেছে। তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে।

পথসভা থেকে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৫ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents