ইউনূস গভর্মেন্ট মাস্তান পার্টির মতো কাজ করেছে : বদিউর রহমান

Picture of অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক

১৩১

এনবিআরের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। সংগৃহীত ছবি

১৩১

ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার মাস্তান পার্টির মতো কাজ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। তিনি বলেন, ‘ইউনূস গভর্মেন্ট তো কোনো গভর্মেন্ট না। বাংলাদেশের সরকারের ইতিহাসে ইউনূস গভর্মেন্ট ইজ দ্য মোস্ট ওয়াস্টেস্ট গভর্মেন্ট। এটা কোনো গভর্মেন্ট ছিল না।

এটা একটা মাস্তান পার্টির মতো কাজ করেছে।’ 

সোমবার (২০ এপ্রিল) কালের কণ্ঠের নিয়মিত আয়োজন ‘বিজনেস রিভিউ’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালের কণ্ঠের বার্তাপ্রধান ফারুক মেহেদী।

বদিউর রহমান বলেন, ‘তিনি (ড. ইউনূস) আকবরের বৈরাম খাঁ হতে চেয়েছিলেন।

ছেলেপেলেগুলারে লাগিয়ে দিয়ে মব করিয়েছেন। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙিয়েছেন, হাসিনার বাড়ি ভাঙিয়েছেন। ভিন্ন রকম একটা কালচারে চলে গেলেন। এখন যে হামে লোক মরছে তার স্বাস্থ্য উপদেষ্টা থেকে শুরু করে কেউ এদিকে খেয়াল করেনি।

তারা ছিল ভিন্ন জগতে। অতএব এই সরকারটাকে কোনো দিকে আপনি কোনো সুবিধা পাবেন না। গোটা জাতিকে দেশকে কয়েক দশকের জন্য পিছিয়ে দিয়েছে ইউনূস সরকার।’

তিনি বলেন, ‘তার গভর্মেন্টকে আমি বলতাম এনজিওগ্রাম গভমেন্ট। কতগুলো এনজিও আর তার গ্রামীণের গ্রাম, এনজিওগ্রাম গভর্মেন্ট এবং যেসব লোক-টোক নিয়েছে বেশির ভাগই তো সরকার সম্বন্ধে, দেশ চালানোয় তাদের জ্ঞান-বুদ্ধিও ছিল না।

বাইরে থেকে হায়ার করে এনে তিনি ওই সংস্কার, সংস্কার চিৎকার করতে করতে আলী রিয়াজ, সিয়াজ কাদেরকে এনে বেদরকারি সময় নষ্ট করছেন। কারণ হিজ মানি লাভার, অ্যান্ড পাওয়ার লাভার। অতএব সেভাবে তিনি এগিয়েছেন।’

এনবিআরের সাবেক এই চেয়ারম্যান আরো বলেন, ‘তিনি টাকা-পয়সা ভালোবাসেন। ট্যাক্স দিতে চান না। এর আগে একবার ট্যাক্স নিয়ে তিনি মামলা করতে করতে হাইকোর্ট পর্যন্ত গিয়ে হেরে গিয়ে তারপরও তার ট্যাক্স দেওয়া লাগছে। তারপর আবার ট্যাক্সগুলো তার আমলে কেমনি ট্যাক্সটা কবরে নিয়েছেন।’

 

সুত্রঃ কালের কণ্ঠ 

  • এনবিআরের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। সংগৃহীত ছবি

About The Author

নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

Read More »

নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

Read More »

ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

Read More »

নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

Read More »

‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

২৬ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

Read More »

বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

Read More »

Table of Contents