বিয়ের পীড়িতে এম বি কানিজ, সামাজিক বার্তায় নতুন জীবনের ঘোষণা

Picture of নিহারেন্দু চক্রবর্তী নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নিহারেন্দু চক্রবর্তী নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

কেন্দ্রীয় যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর, সরাইল, আশুগঞ্জ) আসনের সাবেক জেলা পরিষদ সদস্য এম বি কানিজ জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন। বিয়ের বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছেন।

সামাজিক বার্তায় তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ, জীবনের নতুন অধ্যায়ের সূচনা! অনেকগুলো বসন্ত একাকীত্বকে ভালোবেসে কাটিয়েছি। এখন মনে হলো জীবনটাকে অন্তত একটু গুছিয়ে নেওয়া প্রয়োজন।”

তিনি আরও জানান, তিনি ও তার জীবনসঙ্গী উভয়েই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে বিষয়টি আগে প্রকাশ করা সম্ভব হয়নি। এ জন্য তিনি বন্ধু-বান্ধব, রাজনৈতিক সহযোদ্ধা ও আত্মীয়স্বজনদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি কবিতার ভাষায় লিখেছেন—

“আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে—

তোমার অরূপ মূর্তিখানি

ফাল্গুনের আলোতে বসাই আনি।

বাঁশরি বাজাই ললিত-বসন্তে, সুদূর দিগন্তে

সোনার আভায় কাঁপে তব উত্তরী।”

উল্লেখ্য, এম বি কানিজ ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সাবেক জেলা পরিষদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির একজন নেতা। পাশাপাশি তিনি কেন্দ্রীয় যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা শহীদ আবু তাহের মিয়ার কন্যা। ব্যক্তিগত জীবনের পাশাপাশি তিনি ব্যবসা, রাজনীতি ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়।

সম্প্রতি রাজধানীর ধানমন্ডি এলাকায় তার অংশগ্রহণে কিছু রাজনৈতিক কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে। তবে তার স্বামীর পরিচয় সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

এদিকে তার বিয়ের খবরে দলীয় নেতা-কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়ে নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents