বেলকুচির বড়ধুলে এমএমএস–ইডিআরসি প্রকল্প এলাকা পরিদর্শন, কর্মকর্তাদের প্রশংসা

Picture of মোঃ আশিকুল ইসলাম সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মোঃ আশিকুল ইসলাম সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

২১৪
২১৪

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নে কৈইকার অর্থায়নে বাস্তবায়নাধীন এমএমএস–ইডিআরসি প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন এনজিও বিষয়ক ব্যুরো (NGOAB)-এর ভারপ্রাপ্ত মহাপরিচালক ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান, এনডিসি এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইন।

গত ১০ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ পরিদর্শনে কর্মকর্তারা প্রকল্প এলাকার বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং বাস্তবায়নের অগ্রগতি ও কার্যকারিতা মূল্যায়ন করেন। এ সময় তারা প্রকল্পের উপকারভোগী ও অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও প্রতিক্রিয়া শোনেন।

পরিদর্শনকালে মানব মুক্তি সংস্থা (MMS) কর্তৃক বাস্তবায়িত কার্যক্রমের মান ও ইতিবাচক প্রভাবের ভূয়সী প্রশংসা করেন কর্মকর্তারা। তারা কাজের বিনিময়ে টাকা কর্মসূচির আওতায় নির্মিত রাস্তা, ডাবল-প্ল্যাটফর্ম টিউবওয়েল, উঁচু ভিটায় নির্মিত স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন এবং দুর্যোগে ঝুঁকিপূর্ণ পরিবারের জন্য প্রদত্ত জীবিকায়ন সহায়তা কার্যক্রম ঘুরে দেখেন।

উচ্চপর্যায়ের কর্মকর্তারা এসব উদ্যোগকে একটি অনুসরণযোগ্য মডেল হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, চরাঞ্চলের মতো ঝুঁকিপূর্ণ ও দুর্যোগপ্রবণ এলাকায় প্রেক্ষাপটভিত্তিক ও সুপরিকল্পিত এ ধরনের কার্যক্রম অন্য বেসরকারি সংস্থার জন্যও অনুকরণীয় হতে পারে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ পরিদর্শনের মাধ্যমে প্রকল্পের সফলতা ও ভবিষ্যৎ সম্প্রসারণের সম্ভাবনা আরও জোরদার হয়েছে।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৬ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents