ময়মনসিংহে উন্নয়নের গতি ত্বরান্বিত, সমন্বয় সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

Picture of মোঃমকবুল হোসেন ময়মনসিংহ প্রতিনিধি

মোঃমকবুল হোসেন ময়মনসিংহ প্রতিনিধি

ছবি সংগৃহীত

ময়মনসিংহ জেলায় এপ্রিল ২০২৬-এর মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি তুলে ধরেন। স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি জানান, জেলার ১৩টি উপজেলার মধ্যে ৩টিতে ইতোমধ্যে হাম রোগের টিকাদান কার্যক্রম চলছে এবং বাকি ১০টি উপজেলায় দ্রুত টিকাদান কর্মসূচি শুরু করা হবে। তিনি হাম প্রতিরোধে জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানান।

সিটি কর্পোরেশনের প্রতিনিধি জানান, “সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিক সেবা উন্নতকরণ” এবং “বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মেশিনারিজ সরবরাহ” শীর্ষক প্রকল্পসহ চলমান উন্নয়ন কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার লক্ষ্যে কাজ এগিয়ে চলছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানায়, গ্রামীণ সড়কে গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ প্রকল্পের তালিকা যাচাই করে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের ডিও লেটারসহ প্রকল্প পরিচালক দপ্তরে পাঠানো হয়েছে।

গণপূর্ত বিভাগ জানায়, জেলা কারাগারের ৫টি ভবনের কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি ২টি ভবনের স্যানিটারি ফিটিংস, বৈদ্যুতিক ও ফিনিশিং কাজ চলমান রয়েছে। এছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন নির্মাণের ডিপিপি প্রণয়নের কাজও এগিয়ে চলছে।

সভাপতি জেলা প্রশাসক উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, নিজ নিজ দপ্তরের অফিস প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে আরও আন্তরিক হতে হবে। তিনি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে অফিস চত্বর পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুদ প্রধানসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ছবি সংগৃহীত

About The Author

বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

Read More »

ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

Read More »

ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

Read More »

সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

Read More »

সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

Read More »

মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

Read More »

Table of Contents