মধুপুর শালবন রক্ষায় মানববন্ধন, বন ধ্বংস বন্ধের জোর দাবি

Picture of নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

১৩৫
১৩৫

বাংলাদেশের গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় বিস্তৃত ভাওয়ালের গড় ও মধুপুরের গড়ের শালবন আজ মারাত্মক হুমকির মুখে। স্থানীয়দের অভিযোগ, অসাধু দখলবাজ ও কিছু বন কর্মকর্তার যোগসাজশে নির্বিচারে গাছ কেটে ধ্বংস করা হচ্ছে এই প্রাকৃতিক বনাঞ্চল। ফলে শোলাকুড়ী, পীরগাছা ও দোখলা এলাকার শালবনের সৌন্দর্য হারিয়ে যাচ্ছে এবং হুমকির মুখে পড়েছে বনের জীববৈচিত্র্য।

এই পরিস্থিতিতে মধুপুর শালবন রক্ষা ও পুনর্গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় টাঙ্গাইলের শোলাকুড়ী উচ্চ বিদ্যালয় গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক হাসনাত জোবায়ের ও পরিবেশ কর্মী রেজাউল করিম রাতুলের সমন্বয়ে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন শোলাকুড়ী উচ্চ বিদ্যালয় ও শোলাকুড়ী ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয় সাংবাদিকরা।

মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক হাসনাত জোবায়ের, শোলাকুড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক শামসুল ইসলাম, প্রধান শিক্ষক মোকাদ্দেস আলী, শোলাকুড়ী ডিগ্রি কলেজের প্রভাষক বকুক হোসেন, আরিফুল ইসলাম মোহাব্বত এবং পরিবেশ কর্মী রাতুল মুন্সীসহ অনেকে।

বক্তারা শালবন রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে কয়েকটি দাবি তুলে ধরেন—

  • শালগাছ কাটা অবিলম্বে বন্ধ করতে হবে
  • গাছ কেটে জমি দখল বন্ধ করতে হবে
  • সামাজিক বনায়নের নামে শালগাছ নিধন বন্ধ করতে হবে
  • শালবন পুনর্গঠন করতে হবে
  • শালবন রক্ষায় জাতীয় কমিটি গঠন করতে হবে
  • পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা বাড়াতে হবে
  • শালবনে বিদেশি বাণিজ্যিক গাছ রোপণ বন্ধ করতে হবে

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে দেশের গুরুত্বপূর্ণ এই প্রাকৃতিক বনভূমি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যেতে পারে।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৩৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৫ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents