দুই জাহাজে সোয়া লাখ টন এলএনজি চট্টগ্রামে, পথে আরেকটি

Picture of নয়া বাংলা ডেস্ক

নয়া বাংলা ডেস্ক

১৬৭
১৬৭

মোট ১ লাখ ২৩ হাজার টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে দুটি জাহাজ দেশের জলসীমায় পৌঁছেছে। এর একটি বৃহস্পতিবার এবং অন্যটি শুক্রবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে। জ্বালানি সরবরাহে স্বস্তি আনতে আগামী ৪ এপ্রিল আরেকটি এলএনজি কার্গো পৌঁছানোর কথা রয়েছে। চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

বন্দরের তথ্যমতে, অস্ট্রেলিয়া থেকে ৬১ হাজার ৯৯৭ টন এলএনজি নিয়ে ‘এইচএল পাফিন’ জাহাজটি বৃহস্পতিবার কুতুবদিয়া নোঙরে পৌঁছায়। অপরদিকে ইন্দোনেশিয়া থেকে ৬১ হাজার টন এলএনজি বহনকারী ‘নিউ ব্রেভ’ আজ শুক্রবার বন্দরের বহির্নোঙরে আসে।

এ দুই জাহাজের স্থানীয় এজেন্ট ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার মো. নূরুল আলম বলেন, নির্ধারিত সময়েই জাহাজ দুটি পৌঁছেছে এবং দ্রুত এলএনজি খালাস করা সম্ভব হবে। যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৭০ হাজার টন এলএনজি নিয়ে ‘সেলসিয়াস গ্যালাপাগোস’ নামের আরেকটি জাহাজ আগামী সপ্তাহের শেষদিকে বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

পেট্রোবাংলা সূত্র জানায়, মার্চ মাসে মোট ৯টি এলএনজি কার্গো আসার পরিকল্পনা থাকলেও এখন পর্যন্ত পৌঁছেছে ৭টি। কাতার থেকে আসার কথা থাকা দুটি কার্গো এখনো রাস লাফান বন্দরে আটকে রয়েছে।

গত বছর দেশে মোট ২৫ লাখ ৮৬ হাজার টন এলএনজি আমদানি করা হয়। এর মধ্যে ৬৪ শতাংশ আসে কাতার থেকে। এছাড়া ১৭ শতাংশ যুক্তরাষ্ট্র থেকে এবং বাকিটা বিভিন্ন উৎস থেকে আমদানি করা হয়।

সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত সময়ের মধ্যে এলএনজি কার্গোগুলো পৌঁছানো এবং খালাস কার্যক্রম স্বাভাবিক থাকলে সামগ্রিক জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রাখা সহজ হবে।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭২ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৬ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents