রাজারবাগে মসজিদের জমি দখলচেষ্টার প্রতিবাদে মুসল্লীদের মানববন্ধন

Picture of নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

২১২
২১২

রাজধানীর ঢাকার সবুজবাগ থানাধীন রাজারবাগ কদমতলা এলাকায় মসজিদের জমি দখলের অভিযোগে চিহ্নিত এক ভূমিদস্যুর বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন মুসল্লিরা।

রোববার (২৯ মার্চ ২০২৬) দুপুরে মুহাম্মদিয়া জামিয়া শরীফ কমপ্লেক্স জামে মসজিদ প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে প্রায় পাঁচ শতাধিক মুসল্লি অংশ নেন।

সমাবেশে বক্তারা জানান, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এই মসজিদের জন্য মরহুম হারুনুর রশীদ খান (সাবেক জেলা জজ), মরহুমা আঞ্জুমানারা বেগম ও সুরাইয়া চৌধুরী জমি দান করেন এবং বৈধভাবে দখল বুঝিয়ে দেন। মসজিদ কমিটির কাছে এর বৈধ দলিল সংরক্ষিত রয়েছে।

তারা অভিযোগ করেন, একটি চক্র ভুয়া মামলা ও জালিয়াতির মাধ্যমে ওই জমি বিক্রির চেষ্টা করে। পরবর্তীতে আদালত মামলা খারিজ করে দিলেও একটি ভূমিদস্যু চক্র বারবার জমিটি দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

মুসল্লিদের দাবি, অভিযুক্ত রওশন আক্তার নামে ওই নারী দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও জমি দখলের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে হত্যা, মাদক ও নানা অপরাধের অভিযোগ রয়েছে বলেও তারা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, অতীতে প্রভাব খাটিয়ে মুসল্লিদের বিরুদ্ধে ভুয়া মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। বর্তমানে তার সহযোগীরা মসজিদের সীমানা প্রাচীর ভাঙার চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং মসজিদ কমিটির সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে। এ ঘটনায় সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১৮৪৫) করা হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারের কাছে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার এবং মসজিদের জমির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭১ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৫ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents