চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি, প্রশাসনের একাধিক নির্দেশনা জারি

Picture of মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জ্বালানি সরবরাহ ও বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে চাঁপাইনবাবগঞ্জে একাধিক কঠোর নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ থেকে শুরু করে মোবাইল কোর্ট পরিচালনাসহ নানা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (২৯ মার্চ) বেলা ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয় জোরদারে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ একরামুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার মোঃ একরামুল হক নাহিদ, ৫৩ বিজিবির এডি রফিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে—জেলার প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে সহকারী কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ, ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি মজুদের তালিকা দৃশ্যমানভাবে প্রদর্শন এবং জেলা ও উপজেলা পর্যায়ে মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি।

এছাড়া প্রতিদিন ফিলিং স্টেশনগুলোতে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে শুধু জরিমানা নয়, শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে জানানো হয়।

জেলার সব পেট্রোল পাম্প খোলা রাখা, প্রতিটি ফিলিং স্টেশনের জ্বালানি সরবরাহ, ক্রয়-বিক্রয় ও মজুদের নিয়মিত প্রতিবেদন দাখিল নিশ্চিত করা এবং পাম্পের বাইরে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, খোলা বাজারে জ্বালানি বিক্রির প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মোটরসাইকেলে জ্বালানি নিতে হলে বৈধ কাগজপত্র—যানবাহনের লাইসেন্স ও চালকের ড্রাইভিং লাইসেন্স প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।

এছাড়া জেলা ও উপজেলার সকল ফিলিং স্টেশনে দৈনিক প্রারম্ভিক মজুদ রেকর্ড সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় গৃহীত এসব সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি, ভিজিল্যান্স টিমের আহ্বায়ক এবং জেলা তথ্য অফিসারকে।

    About The Author

    বেতন বন্ধ জুলাই ফাউন্ডেশনের কর্মীদের

    অর্থসংকটে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম। দুই মাস ধরে বেতন পাচ্ছেন না প্রতিষ্ঠানটির ৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে তাদের

    Read More »

    ত্রিদিব দত্ত শিমুল হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

    চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী ত্রিদিব কুমার দত্ত শিমুল।

    Read More »

    ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ২৪.৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের মা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার

    Read More »

    সচিব আমিরের বিরুদ্ধে নতুন অভিযোগ 

    সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমির হোসেনকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক

    Read More »

    সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা  

    নাটোরের সিংড়ায় ঈদ পরবর্তী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার অভিযোগে বাস মালিককে জরিমানা করলো ভাম্যমান আদালত।  মঙ্গলবার

    Read More »

    মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) শহরের বারঘরিয়া ব্রিজ চত্বরে পায়রা চত্বরের পাদদেশে চাঁপাইনবাবগঞ্জ

    Read More »

    Table of Contents