‘চাঁদ তারার সাথে লাল-সবুজের লড়াই হবে’—ব্যারিস্টার ফুয়াদকে হুঁশিয়ারি তারেক রহমানের

Picture of নয়া বাংলা ডেস্ক

নয়া বাংলা ডেস্ক

২৮৬
২৮৬

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ‘আরেকটি গণ-অভ্যুত্থান’ বিষয়ক সতর্কবার্তাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে কড়া জবাব দিয়েছেন আম জনতার দলের সদস্য সচিব তারেক রহমান। ফুয়াদের বক্তব্যের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ব্যারিস্টার ফুয়াদকে ‘মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারী’ হিসেবে আখ্যা দিয়ে তাকে রাজপথে মোকাবিলার ঘোষণা দিয়েছেন।

ব্যারিস্টার ফুয়াদকে উদ্দেশ্য করে দেওয়া ওই ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, ‘আর একটা গণ-অভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকতে বলছে ব্যারিস্টার ফুয়াদ। সেই গণ-অভ্যুত্থানে আমি ব্যারিস্টার ফুয়াদকে প্রতিপক্ষ হিসাবেই চাই।’

তিনি এই দ্বৈরথকে আদর্শিক লড়াই হিসেবে উল্লেখ করে লিখেন, ‘ব্যারিস্টার ফুয়াদের চাঁদ-তারার সাথে লাল-সবুজের লড়াই হবে।’

পোস্টে তারেক রহমান আরও অভিযোগ করেন, ব্যারিস্টার ফুয়াদ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছেন এবং শহীদদের নিয়ে উপহাস করছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত, আর মুখ ভেঙ্গিয়ে মুক্তিযুদ্ধের শহীদের অসম্মানের জবাব যুক্তি-তর্কে নয়, রাজপথে দিতে চাই।’

এর আগে রবিবার (১৫ ফেব্রুয়ারি) বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে সতর্কবার্তা দেন। তিনি মন্তব্য করেন, বিএনপির যেসব নেতাকর্মী ‘নব্য আওয়ামী ফ্যাসিবাদী’ হয়ে উঠছেন, তাদের নিয়ন্ত্রণ করতে না পারলে তারেক রহমানের জন্য ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে।

ফুয়াদ বলেন, ‘আপনার দলের মধ্যে যদি তাদের নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনার পতন হাসিনার চেয়েও ভয়াবহ রকম হবে। আরেকটা গণ-অভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকুন।’

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন ব্যারিস্টার ফুয়াদ। সেখানে তিনি ভোটের দিন প্রকাশ্যে ব্যালট ছিনতাই ও কেন্দ্র দখলের অভিযোগ আনেন এবং প্রশাসনের ভূমিকার কড়া সমালোচনা করেন।

ব্যারিস্টার ফুয়াদের এই ‘গণ-অভ্যুত্থান’ ও ‘পতন’ বিষয়ক মন্তব্যের পরেই আম জনতার দলের নেতা তারেক রহমান তাকে রাজপথে দেখে নেওয়ার এই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন।

 

    About The Author

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৪৩ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    নরসিংদীর বেলাবোতে মসজিদ-মাদ্রাসায় হামলা ও ভাঙচুর

    ৭ নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকার বাঁশবাজার কাঁসার বাপেরবাড়ি জোড়া সুন্নতি জামে মসজিদ ও সংশ্লিষ্ট মুহাম্মদীয়া জামিয়া শরীফ মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে

    Read More »

    ভোলাহাটের সুরানপুরে হিংস্র কুকুরের হামলা, একের পর এক ছাগল-ভেড়া নিহত

    ৭২ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামে গত কিছুদিন ধরে হিংস্র কুকুরের আক্রমণে একের পর এক ছাগল ও ভেড়া মারা যাওয়ার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে আরও

    Read More »

    নোবিপ্রবিতে বেওয়ারিশ কুকুরের হামলায় আহত দুই শিশু, বাড়ছে উদ্বেগ ও অনিরাপত্তা

    ৫৮ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন পকেট গেট এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় প্রায় পাঁচ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুদের

    Read More »

    ‘কওমি মাদরাসা যেন টর্চার সেল’, সরকারের হস্তক্ষেপ দাবি

    ২৬ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি রিলে বাংলাদেশে কওমি মাদরাসাগুলোর শিশুদের ওপর নির্যাতনের একটি ভয়াবহ ভিডিওচিত্র তুলে ধরা হয়েছে। ৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে,

    Read More »

    বাস-হাইসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

    ৫৭ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুদালিয়া এলাকায় বাস ও হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টা

    Read More »

    Table of Contents